তুমি দেখলে নীল আকাশ
আমি দেখলাম সাদা মেঘ মালা
আকাশ কিন্তু একটাই
তুমি পেলে বৃষ্টি ভেজা একস্নিগ্ধ সকাল
আমি পেলাম ঘামে ভেজা রোদে পোড়া দুপুর
আকাশ কিন্তু একটাই
আমি পেলাম গোধুলীর লাল আভা
তুমি পেলে তারা ভরা এক পেয়ালা জোসনা
আকাশ কিন্তু একটাই
তুমি দেখলে ভোরের শুভ্র আভা
আমি পেলাম অমাবস্যার আলো
আকাশ কিন্তু একটাই
আমি পেলাম পূর্ণিমার ছায়ায় ঢাকা অবেলা
তুমি পেলে নক্ষত্রের কালিতে লেখা একবেলা
আকাশ একটাই ছিল, একটাই আছে
আলাদা ছিল শুধু সময়টা, তাইতো
আমাদের গল্পটা আলাদা।
গল্পে আছো তুমি, গল্পে আছি আমি,
আর আছে সময়, যাকে নিয়ে কখনও কেউ ভাবেনি
সময় বদলে দিয়েছে আমাদের গল্পকে
তোমার আমার গল্পে।
মারুফ হাসান
