সময় দেখি ঘড়িতে
রঙ বেরঙের ডায়ালে
হাত সাজাই ঘড়িতে
ঘড়ি করে টিক টিক
চলে ঠিক ঠিক।
ঘড়ির ডায়ালে
রঙ বেরঙের ডায়ালে
হাত সাজাই ঘড়িতে
ঘড়ি করে টিক টিক
চলে ঠিক ঠিক।
ঘড়ির ডায়ালে
ঘোড়ে কাটা, বলে বাজে কটা
এক মনে তার পথ চলা।
আশা ভালবাসা হেলা ফেলা কিছু নাই ভাবনা
এক মনে তার পথ চলা।
এতো অপেক্ষা নয় যেন উপেক্ষা
সময় আসে অসময়ে, অসময় চলে যায় সময়ে
অজানা তার সব সময় আর অসময়।
সাদা কালো লাল নীল হলুদ সবুজ ডায়ালে
সময় অসময় দেখতে দেখতে
সাদা কাফনে সাজাবে আমাকে
লাগবে না আর ঘড়ি কোন কাজে
সময় যে থেমে যাবে।
আশা ভালবাসা হেলা ফেলা কিছু নাই ভাবনা
এক মনে তার পথ চলা।
এতো অপেক্ষা নয় যেন উপেক্ষা
সময় আসে অসময়ে, অসময় চলে যায় সময়ে
অজানা তার সব সময় আর অসময়।
সাদা কালো লাল নীল হলুদ সবুজ ডায়ালে
সময় অসময় দেখতে দেখতে
সাদা কাফনে সাজাবে আমাকে
লাগবে না আর ঘড়ি কোন কাজে
সময় যে থেমে যাবে।
মারুফ হাসান
২৯/০৫/২১


