Thursday, April 29, 2021

অহংকার

অহংকার 

আমি বেশ আছি, আমার উপরে কে আছে
আমিই সর্বে সর্বা, মাটিতে আমার পা পড়ে না
আমার ইচ্ছায় চলে সবাই, আমার কোন তুলোনা নাই
আমি তো মধ্যমণি আলোচনা সমালোচনার শিরমণি
আমার ভয়ে সবাই লুকোয়, মাঝে মাঝে আমিও ভয় দেখায় 
আমাকে মানতেই হবে, চলতে হলে সমাজে।
আমি শুধু পারলাম না, শরীরটার সাথে আমার
আমার আছে উচ্চ রক্তচাপ, আছে রক্তে আছে শর্করা
আছে চুল পড়া, আছে বাতের ব্যথা, 
ঔষধ খাই আমি, চোখে পড়ি চশমা আমি 
আমি শুধু পারিনি আমার সাথে। 
কত মানুষকে মাথা নত করিয়েছে 
আমার কাছে, ছলা কলা কৌশলে
সব ঠিক আমার মতিগতি, ভুল নেই কো আমার
আমি আছি সবার উপরে,আমার উপরে কেউ নাই
স্রষ্টা আছে, হিসাবী নামাজ আমি পড়ি
মাথাতো নত করিনি, আমি 
আমি তো আমিই এই আমার অহংকার 
শুধু পারিনি আমার সাথে 
মাঝে মাঝে বউ বোঝে না আমাকে
ছেলে মেয়ে শোনে না কথা আমার মত করে
চলে না আমার বলা পথে   
এ আর এমন কি, তবুওতো আমি থাকি 
আমার অহংকার নিয়ে, ভাবিনি কারও কথা সমাজে।


মারুফ হাসান

২৭/০৪/২০২১




Tuesday, April 27, 2021

মনুষ্যত্ব

মনুষ্যত্ব 

প্রাণী আছে কত শত ধরণীর আনাচে কানাচে
কেউ আজ আসছে, কেউ কাল চলে যাচ্ছে 
এইতো খেলা, দেখেন সদা একা একা
কত গাছ কত লতা, ঠায় দারিয়ে দিয়ে যাচ্ছে 
বেচে থাকার বাতাস মাথা নইয়ে 
ছায়াশীতল আড্ডা খানা বটের তলা
রবি, ভোরের আলোয় উষ্ণতা মেখে দেয় ধরণীতে
রাতের তারা দেখায় পথের দিশা, 
জ্যোৎস্নাস্নাত রাতে শশী থাকে জেগে ধরণী আলো করে
পাখি উড়ে আকাশে নক্ষত্র দেখে দেখে
এক মহাদেশ থেকে অন্য মহাদেশ 
জলরাশি পড়ে আছে নিরবে দিয়ে যাচ্ছে ভারসাম্য 
মাটিতে দারিয়ে সকলে করে যতই কাটকাটি কাদেনি কষ্টে 
সবই দিয়েছেন স্রষ্টা মানুষকে সুখী করতে
আমরা মানুষ না প্রাণী ভাবি মাঝে মাঝে
সুখের নিমিত্তে করি ঠকবাজি 
সত্য হারিয়ে মিথ্যা নিয়ে করি মাতামাতি 
ধর্মের নামে করি দলাদলি, দেশের নামে করি ভাগাভাগি 
জায়গা জমি নিয়ে করি হানাহানি, আপন হয় পর
বন্ধু হয়ে যায় শত্রু, বেচে থাকা যেন এক যুদ্ধ 
এলাম খালি হাতে, যাব খালি হাতে 
প্রাণীকুল আজ তাকিয়ে হাসে, মানুষ তো আছে 
শুধু হারিয়ে মনুষ্যত্ব, নিয়ে পশুত্ব।

মারুফ হাসান
২৭/০৪/২০২১










Saturday, April 24, 2021

পুরুষ না মহাপুরুষ

সুপুরুষ বলে কথা, কাপুরুষ করে ছলা, মহাপুরুষ খোজে নেশা
সুন্দরী কয় না কথা, ভোলেনা ছলা, পুরুষের ধার ধারে না, 
ভালবাসার খোজে অনন্ত ছুটে, চোখ মেলে দেখে না পাশে
পুরুষ যেমনই হোক অনন্ত ছুটে চলে শুধু শান্তির খোজে। 
সুপুরুষ কথা দেয়, কথা রাখে, সৎ থাকে নারীর সাথে 
ভালবাসে শুধু শান্তির লোভে, 
কাপুরুষ ছুটে চলে এক নারী হতে অন্য নারীর কাছে 
ঐ শান্তির খোজে, যার নিজের মাঝে থেকেও নেই
সে কোথায় পাবে শান্তি, দিন শেষে শাস্তিই হয় সাথী।
আর মহাপুরুষ খোজে না শান্তি, হতে চায় না সুখি
নেশার ঘোরে চলতে থাকে স্রষ্টার খোজে
অন্তহীন পথে চলতে থাকে, নারী পারে না  
তাকে ধরতে, নারী স্বত্বা চায় না এমন আত্বভোলা
যদি না হয় সে, স্রষ্টা খোঁজা।
প্রণয়ে মেলেনা সুখ, প্রেমে আসে ব্যাথা
তাই তো নারী পুরুষ নির্বিশেষে মানুষ আজও একা।

মারুফ হাসান 
২৩/০৪/২০২১



Friday, April 23, 2021

মৃত্যু

সকালে ঘুম থেকে উঠে, চশমাটা পরে
মুঠোফোনে দেখি নতুন খবর এল নাকি
খবরের বাকে একবার ইন্না-লিল্লাহ পড়ি 
বেলা গড়ালে আরও পড়ি কয়েক বার ইন্না-লিল্লাহ
কেউ বা আপন, কেউ বা পর
কেউ যাচ্ছে কবরে, কেউ বা শ্মশানে
শুধু আমি পন করেছি যাবনা বলে
গর্ব ভাড়া বুকে, নিজের টাকায় চলি আমি
আমি তো অনেক জ্ঞানী, ডিগ্রি আছে আমার ভুড়ি ভুড়ি
নিজের পাকা চুলটা কলোপ করি, আমি যে আমিই
এত ক্ষমতা আমার, পারিনা শুধু ফিরিয়ে আনতে যৌবন আমার
সমাজে প্রতিষ্ঠিত আমি, যাকে তাকে তুই তোকারি করি
মাস গেলে মসজিদে, মাদ্রাসায় দেই টাকা কারি কারি
পাছে লোকে কি বলে, আমার তাতে কি
আমিতো প্রতিষ্ঠিত বাংলাদেশি, সম্মান প্রতিপত্তি 
আমি তো বাতাসে ভাসি, আমার আছে কিছু তোষামোদি 
কথায় কথায় শুধুই যে আমি, আমি ছাড়া নেই কিছু 
অহংকার আমার বংশ পরিচয়ে, আমার নিজের পরিচয়ে
শুধু আমি পণ করেছি যাবনা কবরে
মৃত্যুকে দেব ফাকি, অমর নাকি আমি?

মারুফ হাসান
২৩/০৪/২১







Tuesday, April 20, 2021

আত্মউপলব্ধি

ব্যস্ত শহরে হাজার মানুষের ভীরে একা আমি একজন

একাকী কাটে সময় আমার নিজস্ব ভাল খারপ নিয়ে 

মনের আকাশে উঠে ঝড়, মনুষ্যত্বের আর পশুত্বের 

এযেন নিজের মাঝে, নিজেকে নিয়েই চালা এক মহাকাব্য।  

গুনিজনে বল, কর নিজের সমালোচনা সবার আগে 

পচায় যে তোমায়, ভাল কি বাস তাকে সবার আগে, 

আস আগে বুঝি নিজেকে, করি বন্ধুত্ব নিজের সাথে 

কিছু পথ হাটি এক সাথে, ভাল খারাপ সব সাথে নিয়ে 

বুঝে নিই আগে নিজের নিজেকে আমার আমি কে

তবেই বুঝবো কে আছে আমার আশে পাঁশে,

আর কে আছে  আমার মাঝে। 

নিজের পশুত্ব আর নিজের মনুষ্যত্ব, 

কে জিতবে কে হারবে সবই আমার হাতে 

বিজয় আসবে নিজের সাথে বন্ধুত্বে।



মারুফ হাসান

১০/০৪/২০২১ 








Saturday, April 17, 2021

নিজের খোজে

নিজের খোজে 


নিজেকে খুঁজতে বেড়িয়েছি আমি

ফিরে যেতে তো আসি নি

পাড়ি দিয়েছি সমুদ্রের চৌকাঠ,

খুঁজেছি আকাশের জানালা

আজও পাইনি মেঘের তলা

বৃষ্টির অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে

সব ছেড়ে নিজেকে মানিয়ে

রাস্তার খোঁজে নয়, রাস্তা বানাতে

তৈরি করছি নিজেকে

চমক দেখাব পৃথিবীকে

হৃদয়ের ভগবান আছে সাথে

লুকবো না ঘরের কোনে

মনের কোনে জমতে দেব না ব্যথা

ব্যথা যা আছে তা দিয়ে বানাব ভ্যালা

ভাসাব সমুদ্রে, ভাসব আকাশে

রাতের তারা, দিনের সূর্য দেখাবে

আমায় দিশা, তুমি নও মোর দিশারী

যদি আমি থাকি বেচে, যাব টিকে

সাফল্য আনব ধরে

গাছের আগা কাটলে, গোরা হবে শক্ত

বসন্ত এলে

ফুল দেবে ভোরে, সুবাস বিলাবে ভুবন জুড়ে।

অপেক্ষা শুধু সময়ের আর ধৈর্যের

অনুপ্রেরণার আমি ভগবানের।

 

মারুফ হাসান

১৭/০৪/২০২১





আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...