এই ব্লগের অধিকাংশ লেখাই জীবন থেকে নেওয়া। মানুষকে অনুপ্রাণিত করা, নতুন জায়গা দেখা, সমস্যা সমাধান করা, বই পড়া এইগুলি সম্পর্কে লেখি। এছাড়া নতুন বাংলা প্রেমের কবিতা, জীবনমুখী বা মানবতাবাদী কবিতা লিখি। এছয়াড়া আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি আমার কথা গুলি গুছিয়ে বলার চেষ্টা করি।
Sunday, May 17, 2020
আখলাক
Tuesday, May 12, 2020
লুকোচুরি
আমি কি তোমাকে চিনি
মেসেঞ্জারে বার্তা দিলে
ফেক প্রফাইল থেকে
বুঝব আমি কেমনে
তুমি কে কোথা থেকে
তুমি যদি হয়ে থাক
পরিচয়টা তো বল
বউ বাচ্চা নিয়ে
আছি আমি সুখে দুঃখে
এছাড়া আছে কি জীবনে
সখা আমি সবারই
প্রেমিক হতে চাই না
এই বয়সে কারোরই
এই বয়সে আর চাই না
তোমার বা আমার
হৃদয়ের রক্তাক্ত ঘা
তুমি থাক তোমার মত
আমি থাকি আমার মত
যদি থাকে ভালোবাসা
হোক সে মন্দবাসা
যল্পনা কল্পনা থাক না শিকেই তোলা
পর জন্মে যদি হয় দেখা
মিটিয়ে নিব মনের আশাটা
দূরত্ব শুধু একটা জন্মের
কিন্তু ভালবাসাটা আজীবনের
বিরহ ছাড়া হয়নি তৈরী
অমর প্রেমের কাহিনী
অপেক্ষা, বিরহ, ঘৃণা
মন্দবাসা, ভালবাসা
থাকল সব তোলা
পরের জন্মে কিলিয়ে নিও
যখন যেটুকু ইচ্ছা
মারুফ হাসান
২/৫/২০২০
Monday, May 11, 2020
আমি আর আমিত্ব
সবই আমার, পরিচয় আমার
পরিবার আমার, ছেলে আমার
মেয়ে আমার, বাড়ি আমার
গাড়ি আমার, ব্যবসা আমার
চাকরি আমার, সিদ্ধান্ত আমার
আমিতেই সচল সমাজ।
দেখিনি আমি, আমি ছাড়া কেউ বুঝমান
আমারই মতন,
আমার আছে কিছু তোষামোদি,
যাদের আমি চিনি
কাজ আছে শুধু ফাকি বাজী
তারাই বোঝে আমাকে, চেনে আমাকে
আমি ছাড়া আচল সকলে।
বিদ্যা বুদ্ধি এ আর এমন কি
আমি জানিনা, আমি বুঝিনা
হতেই পারে না
দেখানো আমার খেলা
ঠকানো আমার পেশা
গুরুগম্ভীরতায় ঢাকি বিবেক বিবেচনা
যা ছিল মানবতার যাতনা।
আমি আমিই সব
আল্লাহ খোদা মানি আমি
নামাজ কালাম হজ্জ যাকাত কলেমা
সবেতেই ইমান আমি আনি
বিচারের বেলাতে আমিই সবথেকে বেশি জানি বুঝি
চারিদিকে আছে যারা,
সবাই যেন আমার ছায়া।
আমি চেয়েছি ইহকাল পরকালের আগে
তাইতো ছাড়তে পারিনি আমি আমাকে
ধরতে পারিনি খোদা তোমারে
তুমি অসীম আমি সসীম
আমার মাঝে আমি থেকে
ঘর গড়তে পারিনি তোমার জন্যে
ঠায় নাই তোমার আমার মনের মাঝারে
আত্তশুদ্ধী করব আজ কিভাবে
অসীম সসীমের দূরত্ব ঘুচাব কেমনে
আকাশ মাটি মিলবে কি শুধু দিগন্তে
পূর্ণতা পেতে, পারিনি শূন্য হতে
আমার আমিত্ব পারিনি বিসর্জন দিতে
Saturday, May 9, 2020
ওয়াজ
মাইকের কাজী
মাইক পাইলেই কথা বলি
সত্য মিথ্যা ব্যাপার নাকি
কথা বলি যা ইচ্ছা
টুপি জুব্বা লেবাস আমার
মানুষকে আল্লাহর রাস্তার ডাকি
পাচ খুটি নিয়ে নানান কথা বলি
খুটি খুললে আমার কি
আখলাক আমার বিষয় নাকি
আল্লাহর কথা যাই বলি
আগে নিজের প্রশংসা নিয়ে মাতি
আমার নাই মানপত্র
কিছু লোকে, বেশি বুঝে
পাগল আমায় বলে
আমার কি তাতে
আলেম আমি,
জ্ঞান আমার অনেক
ইংরেজি বাংলাতে পড়া মানুষ কি এসব বোঝে
ধর্মের কথা বলি আমি
শরিয়তের প্যাচ দিয়ে
মারফত বলে কিছু কি আছে
কামেল হওয়া আমার কাজ না
এলেমই আমি বুঝি না
কামেল আবার কি
আমি শুধু আমার ওয়াজ করি
আল্লাহর পথে মানুষ ডাকি
না আসলে, বা দূরে গেলে
আমার কি
বুঝে না বুঝে
আমি ওয়াজ করি
মাজমা জমাই নষ্ট আমি
টাকা কামই আমার আসল উদ্দেশ্যো
যদি খুজো আল্লাহ খোদা
শুন ওলী-আউলিয়ার কথা
ভালবাসা নবী মোস্তফা।
মারুফ হাসান
০৪/০৫/২০২০
Friday, May 8, 2020
অনুযোগ না পাপ
Wednesday, May 6, 2020
কে???
রাস্তা আছে,সামনে যেতে হবে
ভীড়ের মাঝে আমিও চলি,
চলতে হবে
হারিয়ে যাই, সস্তা রাস্তার
বাকে
রাস্তাটা ভোড়ে গেছে খানা
খন্দে,
গিয়েছেন যারা আগে তাদের
কল্যাণে
চড়াই-উতরাই পার করতে
করতে
কষ্টের যন্ত্রনায় ব্যথা
জমে বুকে
ভাষা নাই প্রকাশের তরে
জোর নেই কন্ঠে
বলল কথা কার বিরুদ্ধে
অভিযোগ দিব কার কাছে
অন্তরালে, আমি হারিয়ে
যাই পাছে
সবাই আজ মুখ বুজে
সভা আছে সমিতি আছে
মিছিল নাই প্রতিবাদে
সবাই ব্যস্ত রাস্তা খুরে
প্রাসাদ বানাতে নিজের
তরে
যায় অর্থ রাষ্ট্রের কোষাগার
থেকে
তুমি আমি ব্যস্ত জীবন
গরতে
দেশ পড়ে থাকে পেছনে
দশ হারিয়ে যায় ক্ষুধার
ভীরে
শুধু প্রতিবাদের প্রতিভা
হারিয়ে
জীবন জীবিকার ভয়ে
সমস্ত প্রতিবাদ ঠায় দাঁড়িয়ে
বুকের পাজরে
অপেক্ষা সময় আর সাহসে
কবে গর্জে উঠবে
কে???
মারুফ হাসান
৬/০৫/২০২০
Sunday, May 3, 2020
স্রষ্টার বিজ্ঞান
জ্ঞান বিজ্ঞান পড়েছি
ধর্ম আর বিজ্ঞান আলাদা ভেবেছি
বিজ্ঞানকে উর্ধ্বে মেনেছি
তথাপি,
আজ এই অবেলায়
করোনা মোকাবেলায়,
দুহাত রত শুধু
মোনাজাত আর প্রার্থনায়।
কত গবেষনা, কত আবিষ্কার
এর মাঝে একটি অনুজীব
যেন থমকে দিল পৃথিবী
সময় চলে যাচ্ছে
মৃত্যু মিছিল লম্বা হচ্ছে
তবে বিজ্ঞান কি মিছে
জ্ঞান যা আছে
দিয়েছেন তিনি
প্রকৃতির মাঝে
ছড়ায়ে ছিটায়ে
বিজ্ঞান তো শুধু খুজে এনেছে
বিজ্ঞানের আবিস্কারের মাঝে খুজে দেখ
প্রতি পরিকল্পনার প্রতিচ্ছবিতে পাবে
প্রকৃতির মাপ, স্রষ্টার ছাপ
সৃষ্টির মাঝেই যদি হয়
স্রষ্টার প্রকাশ
তবে তিনিই তো সবচেয়ে বড় বিজ্ঞান
এই কি যথেষ্ট নয়
মারুফ হাঁসান
৩০/০৪/২০২০
Saturday, May 2, 2020
রমজান
আমি কাপুরুষ
আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...
-
পৃথিবীর দুয়ারে দারায়ে দাত্রী নিয়া আসিবে নতুন যাত্রি যাত্রী আসিবে বলে নিঃঘুম তার রাত্রি মনের ভেলায় স্বপ্নের মেলায় আকে তারই প্রতি...
-
তোমার হাতে হাত রেখে এই পথ চলা তোমার চোখে নতুন করে জীবন চেনা ফেলে আশা স্বপ্ন নতুন করে দেখা তুমি ছাড়া তাই আগামীকাল আমি চাই না জীবন যেখানে যেমন...