Showing posts with label প্রেমের কবিতা. Show all posts
Showing posts with label প্রেমের কবিতা. Show all posts

Wednesday, March 16, 2022

নির্দোষ পাপী

কত শত স্বপ্ন বুনে যাই 
একাধারে ব্যাথা পেয়ে যাই 
কত না বলা কথা থেকে যায় 
মাঝে মাঝে মনে হয় 
জেলেই থেকে যাই 
একাই বসে সময় কেটে যায়  
কষ্টের পাথর বুকে নিয়ে হেটে যাই 
থেকে যায় শুধু বেদনাস্নাত কিছু না বলা কথা।

বদলে গেল জীবনের রংমহল
বেদনার রঙ মলিন হয়ে রংধনু উড়ল 
তোমার ছোয়ায় একাকীত্বতা হারিয়ে গেল
নতুন আমি যেন নেশায় মেতেছি।

আমি নই কবি , তবুও তুমি কবিতা
তুমি গান, তুমি সুন্দর্য
তুমি সাধনার ফলন, 
ভালবাসার গহিন অরণ্যে আমি 
শুধুই হারিয়ে যাই 
যখন তোমাকে কাছে না পাই।

মিষ্টি প্রেমের দুষ্ট হাসি
মাতাল তাতেই আমি
নেশার টানে, চোখের তারাতে 
আমি হারিয়েছি নিজেকে 
পাপী হয়েছি প্রেমের ভাড়েতে 
দোষ কি ছিল পাইনি খুজে। 

মারুফ হাসান 
 ২৬/০২/২০২২




Saturday, February 5, 2022

লুপ্ত জীবনের সুপ্ত ভালবাসা

লুপ্ত জীবনে হয়ে আছি সুপ্ত
হতে চাইনি আমি ধুর্ত
তোমার প্রেমেতে আমি মত্ত
পাশে থাকলে হই আমি আপ্লূত
ছিলাম গুপ্ত, হয়েছি প্রকাশিত 
সীমা রেখা হারিয়ে আজ আমি তারিত
খুজে ফিরি আমার অস্তিত্ব 
সমাধি যেখানে ব্যস্ত
চলমান জীবনে হতে চাই শান্ত
দুর্বোধ্য ভালবাসা বড় অবাধ্য
নিজেকে নিয়ন্ত্রণ অসাধ্য
তুমি থাকলেই আমি প্রশান্ত
যেন এক পশলা বৃষ্টি স্নাত
গীটারের ছন্দে নন্দিত 
মস্ত মনে আনন্দিত 
আবেগ মিলে আছে ছন্দে দ্বন্দ্বে 
তুমি থাকলেই পাশে 
রাজাধিরাজ আমি এই জীবনে।

মারুফ হাসান
৪-২-২২


Saturday, December 25, 2021

এমন একটা তুমি চাই

তোমার হাতে হাত রেখে এই পথ চলা

তোমার চোখে নতুন করে জীবন চেনা

ফেলে আশা স্বপ্ন নতুন করে দেখা

তুমি ছাড়া তাই আগামীকাল আমি চাই না


জীবন যেখানে যেমন দিয়েছে 

তুমি এনেছ পূর্ণতা তা দিয়ে 

ঘর যেখানে আলকিত তোমার হাসিতে

ঝার বাতি কেন লাগব ঘরে

 

প্রেয়সী পেয়েছি বন্ধু রুপে

মন প্রাণ সোপেছি তোমার হাতে

তুমি আছ মন প্রাণ জুড়ে

এক সাথে যাব বহুদূরে 

ক্লান্তি মুছে যাবে তুমি থাকবে সাথে


স্বপ্ন তুমি সাজাবে মনের মত করে

আমি শুধু জীবন সাজাব তোমার মত করে

এই পথ যেন পাড়ি দিতে পারি এক সাথে

শুধু এই জীবনে নয়, জীবনের পরেও যদি জীবন থাকে

শুধু তোমায় চাই সাথে।


মারুফ হাসান 

০৭/০৭/২১





আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...