Tuesday, June 22, 2021

ফেইসবুকে

আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
সবাইকে দেখি গাড়ি বাড়ির ভীড়ে
আর আফসোস করি আমার হবে কবে
চলতি পথে চেনা অচেনার ভীড়ে
হিংসা হয় সবাইকে নিয়ে
পোষ্ট দেই খুঁজে খুঁজে 
অন্য সবাই যেন জ্বলে 
আমার সুখ দেখে
সুখী তো নই আমি যে
ঘুরতে যাই থাইল্যান্ড, সিঙ্গাপুরে
ছবি তুমি ক্যামেরা মোবাইলে 
পোস্ট দিব ভরে ভরে
শুধু তোমাদের দেখাতে
বউয়ের সাথে ঝগড়াঝাটি করে
খাইতে যাই রেস্টুরেন্টে 
ছবি দেই আপলোড করে
হিংসার আগুন তোমার ঘরে জ্বালাতে।
যাই হোক
আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
থাকি আমি আফসোস নিয়ে।

মারুফ হাসান
২২/০৬/২০২১







Saturday, June 12, 2021

সন্তান সুখ

স্বামী স্ত্রী, সুখে দুঃখে সঙ্গী 
এক সাথে চলে খুনসুটি 
জীবন চলার এক অনুভূতি 
দুইয়ে মিলে একটা পৃথিবী, 
সময়ের সাথে সাথে, বড় হতে চায় গন্ডি
একটা সন্তান যেন এখন অতি দরকারী।

পাওয়া, না পাওয়া
সবই, সবার অজানা
হয় সময়ে অথবা অসময়ে 
হতে পারে হারাতে 
দিয়েও, যদি সে যায় নিয়ে 
থাকতে হতে পারে স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে, 
সময়ের অপেক্ষাতে 
সবই যখন দয়ালের হাতে। 

মর্জি যদি না হয় তার
কত কবিরাজ, কত ডাক্তার 
মতামত দেয় যার যার।

যদি থাকে টাকা পয়সা 
দেশ বিদেশ বাদ যায় না
বাদ পড়ে না,  পীর ফকিরের আস্তানা 
ক্ষণিকের উত্তেজনা হয়ে যায় তিতা
যদি না আসে রহমতের মিঠা।

সন্তান যখন আসে না
সম্পর্কের বাধ যেন থাকে না।

সন্তান যখন আসে
সংসার আলো করে
জীবন যেন ভরে যায় সুখে। 

মারুফ হাসান
১২/০৬/২০২১ 






ধর্ম

জন্মেই পেয়েছি ধর্ম আমারই 
তাই যা আছে সঙ্গে নিয়ে চলি
বেছে তো নেই নি আমি 
বিধান তো সব তারই।

পছন্দ অপছন্দ নাই, ভাগ্যে ছিল যা  
সবাই বলে, তাই নিয়ে করে খাঁ।

ধর্মের গোরা একখানা, আছে হাজার শাখা প্রশাখা
একই কথা বলে, ভাষা আলাদা
বুঝলে অনেক কথা 
না বুঝলে ভাসা ভাসা। 

বাধা নাই ক্ষমাতে, বাধা নেই পূর্ণ্যে 
বাধা আছে ব্যথাতে, বাধা আছে প্রশি্যোধে 
ধর্মের বেড়া জালে কেউ ভালোবাসে
কেউ বা সুযোগ খোজে।

Sunday, June 6, 2021

মোমবাতি

আমি একটা মোমবাতি, নাই আমার সুতলি
হাতের কাছে নাই আমার গুটলি
আলো নাই আমার, মোম দানিতে বসে আমি
পরিপূর্ণ মোমবাতি।
সবাই দেখে মোরে দিনের আলোতে
তাইতো আমি এক পায় দাড়িয়ে 
মাথা উচু করে, মোম দানিতে
ভয়ে থাকি কখন যেন পড়তে হয় আধারের মাঝে।
আসে পাশে মোমবাতি দেখলে
সুযোগ বুঝে সুতো দেই খুলে
আলো যেন জ্বালতে না পারে ।
আধার এলে আমার কি
বিপদে তো শুধু তুমি
কেনার আগে দেখনি
আমি নই মোমবাতি।
আমিও ভাবিনি 
আধার আসবে নিয়ে তরী 
চলে যাবে নিয়ে আমার মোম দানী।


মারুফ হাসান
৫/০৬/২০২১




Friday, June 4, 2021

ন্যায় বিচারক

আমি যখন বিচার করি,
বিচারক আমি
যেই হোক বাদী বিবাদী,
আমার তাতে কি
উকিল মুক্তার হাতে আমারই,
অভিযোগ পত্র সাজাই আমি
স্বাক্ষীর কথায় মালা গাথি 
আমার ন্যায়ের পাল্লায় বিচার আমি করি,
বিবেকও আমার, তাই বিচারও আমার
রায়ও তাই পক্ষে আমার।
বাদী বিবাদী হারে সবই 
ছলে বলে কৌশলে আমিই জয়ী। 
মুছকি হেসে মনে মনে বলি
আমার বিচারে আমিই শুধু জিতি।
স্রষ্টাও হাসে মুছকি মুছকি
আর বলে, সময় হলে কাঠগড়ায় দারাবে তুমি।


মারুফ হাসান
০৩/০৬/২০২১





আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...