বিশাল হতে আমি চাই নি
হতে আসিনি তোমার বিশ্বাসী
যে দিকে তাকাই সবাই করে চালাকি
এরই মাঝে বোকা শুধু আমি
অসহায় নীতির কাছে পরাজিত মানবতা
অপেক্ষা আগামীর তাই এই পথ চলা
বিনয় যেখানে অযোগ্যতা
ক্ষমতা সেখানে সক্ষমতা
অর্থ ছাড়া আধপেটা
তারই মাঝে আজকের এই বেঁচে থাকা
সময়ের দামে কেনা দীক্ষার সনদে
হাহাকার ভেশে আসে
শধু শিক্ষা নেই মাঝে
তাই তো আমি
মানুষের মাঝে মানুষ খুঁজি
নিজের মাঝে পশু পুষি।
মারুফ হাসান
২৭/১০/২০২১