আমি বাংলার রাস্তা,
করিতকর্মা কাজ আমার ষোলআনা
বড় কাজ আমার রংবাজী দেখা
যখন তখন রাখি আমি সমাজের ময়লা
আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা
দোকানী ফেলে যা খুশি তা।
আমি বাংলার রাস্তা
পুলিশের আছে আইনের ধারা
মানুষ করে বাচার ধান্ধা
আইনের ফাক গলে বের হওয়া
গাড়ি চলে পথে উল্টা
মানুষ চলে সোজা
খানা খন্দে ভরা আমার গা
তাইতো গাড়ি চলে ব্যাকা ত্যারা
যখন তখন লাগে ধাক্কা
সময় অসময় লাশ পরা
এইটাও ব্যাপার না
ব্যাথা আর কান্না তো আমার না।
আমি বাংলার রাস্তা
অপেক্ষা আমার চির চেনা
জ্যামের নামে বাকে বাকে আসে সেই অপেক্ষা
চলতি পথে দেরী আর সয় না
অস্থিরতা প্রতি পদে সবার যখন তাড়াহুড়া
এরই মাঝে বেজে ওঠে বেসুরে শব্দের মালা
কান সবার জালাপালা, আমার নাই তাই রক্ষা।
আমি বাংলার রাস্তা
উন্নয়নের জোয়ারে ভাসিয়েছি গা
গায়ে তাই আমার অনেক ঘা
নিচে আছে শিরা উপশিরা
বইছে কালো রক্ত তাজা
বৃষ্টি হলে আমি ডুবি একা
পানি আর যায় না
ভাল মন্দ গালি গালাজ আছে যা
আমি যদিও শুনি না
দোষ কার তাই তো জানি না,
আমি বাংলার রাস্তা।
মারুফ হাসান
১৭/০৮/২০২১