এই ব্লগের অধিকাংশ লেখাই জীবন থেকে নেওয়া। মানুষকে অনুপ্রাণিত করা, নতুন জায়গা দেখা, সমস্যা সমাধান করা, বই পড়া এইগুলি সম্পর্কে লেখি। এছাড়া নতুন বাংলা প্রেমের কবিতা, জীবনমুখী বা মানবতাবাদী কবিতা লিখি। এছয়াড়া আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি আমার কথা গুলি গুছিয়ে বলার চেষ্টা করি।
Friday, August 2, 2024
আমি কাপুরুষ
Friday, January 28, 2022
রক্তাত্ব ছায়া
এই হিমশীতল নগরী সাইবেরিয়াতে, রেখেছি যত্ন করে
তুষার ঝড়ের মাঝে, হিম ঠান্ডায় জ্বলে নিভু ভিভু করে
বহমান নদীর তলদেশে
যেখানে সবকিছু থমকে গেছে বহমান স্রোতের সাথে
বাতাসের ছায়া নির্বাক হয়ে লুকিয়ে আছে পাতার ফাকে
প্রতি পদক্ষেপে কেঁপে উঠে, মায়ার টানে বাধার বাকে
বেহালা বাজে বেহায়া সুরে
দিনের আকাশ শুভ্র সাদা যেখানে
খুঁজে পাইনা চাঁদ তারা ধুসর রাতে মাথার উপরে
চোখের তারায় দিগন্ত যেখানে দিশা হারায়ে
চলেছে জীবন সামনে বা পেছনে
কেউবা টানছে আমাকে নিজের কাছে
হয় স্বার্থে, না হয় ব্যর্থতাতে
জয়ের পথে সবাই যেন একাই যাবে
নিজের অস্তিত্ব হারিয়ে জ্বলছি আমি রক্তাত্ত লাভা হয়ে
চারিপাশে আমার ছায়া দাউদাউ করে জ্বলছে
আমারই মাঝে।
মারুফ হাসান
২৮/০১/২০২২
Saturday, December 25, 2021
এই পথ চলা কিন্তু জীবন না
জীবনের গল্পে আমি আছি এগিয়ে
তুমি হয়ত পিছিয়ে
প্রতিযোগিতা প্রতি পদক্ষেপে
হার জিত খুঁজি আমি প্রতি বাকে
যুদ্ধের ডামা ডোল বাজে
প্রতি পদক্ষেপে
তুমি যাবে এগিয়ে
আমি যাব পিছিয়ে
তুমি বাড়ি যাবে জয় নিয়ে
আর আমি মাঝ পথে দাঁড়িয়ে
অপেক্ষা পড়ন্ত বিকেলে
পরাজয়ের মোড়ক হাতে
বাড়ি ফিরব কি নিয়ে
সুখ দুঃখের মাঝে
হাসি কন্নায় জরিয়ে
ধৈর্যের আড়ালে মুখ লুকিয়ে
হকের লড়াই দিয়েছি ছেড়ে
কোন একদিন নতুন সূর্য উঠবে বলে।
মারুফ হাসান
২৫/১২/২১
Thursday, December 16, 2021
একটা সুখী মানুষ চাই
তুমি ছাড়া তো আর দেখি না,
তোমার মাঝেই সর্বসুখ তুমি খুজে দেখনা,
আমি বা সে যেই থাকুক পাশে কি যায় আসে তাতে,
শান্তি থাকে নিজের মাঝে যদি হারাতে পার তোমার হিংসাকে,
সুখও থাকে তোমারই মাঝে যদি করতে পার জয় দুঃখকে,
ভালবাসতে হবে আপামর সবাইকে,
কে দিন না দিল থেকনা অপেক্ষাতে,
রাগ রেখনা নিজের মাঝে
ক্ষতি তাতে তোমারই হবে
সবই আছে নিজের মাঝে একটুখানি দেখ আর একবার খুজে,
দিও প্রাণ খুলে হেসে খেলে
আশা রেখনা নিরালাতে,
পরিপূর্ণ জীবনের চাবি থাকে শুন্য হাতে।
মারুফ হাসান
১৭/১১/২০২১
Wednesday, October 27, 2021
বর্তমানের আমি
বিশাল হতে আমি চাই নি
হতে আসিনি তোমার বিশ্বাসী
যে দিকে তাকাই সবাই করে চালাকি
এরই মাঝে বোকা শুধু আমি
অসহায় নীতির কাছে পরাজিত মানবতা
অপেক্ষা আগামীর তাই এই পথ চলা
বিনয় যেখানে অযোগ্যতা
ক্ষমতা সেখানে সক্ষমতা
অর্থ ছাড়া আধপেটা
তারই মাঝে আজকের এই বেঁচে থাকা
সময়ের দামে কেনা দীক্ষার সনদে
হাহাকার ভেশে আসে
শধু শিক্ষা নেই মাঝে
তাই তো আমি
মানুষের মাঝে মানুষ খুঁজি
নিজের মাঝে পশু পুষি।
মারুফ হাসান
২৭/১০/২০২১
Tuesday, June 22, 2021
ফেইসবুকে
Saturday, May 29, 2021
ঘড়ি
রঙ বেরঙের ডায়ালে
হাত সাজাই ঘড়িতে
ঘড়ি করে টিক টিক
চলে ঠিক ঠিক।
ঘড়ির ডায়ালে
আশা ভালবাসা হেলা ফেলা কিছু নাই ভাবনা
এক মনে তার পথ চলা।
এতো অপেক্ষা নয় যেন উপেক্ষা
সময় আসে অসময়ে, অসময় চলে যায় সময়ে
অজানা তার সব সময় আর অসময়।
সাদা কালো লাল নীল হলুদ সবুজ ডায়ালে
সময় অসময় দেখতে দেখতে
সাদা কাফনে সাজাবে আমাকে
লাগবে না আর ঘড়ি কোন কাজে
সময় যে থেমে যাবে।
Friday, May 21, 2021
স্বপ্ন
তোমার স্বপ্নে যত বাধা আছে
তুমি কেটেছ, কোন দিকে না তাকিয়ে
হেলা করেছ অন্যের অধিকারে
অবহেলা করেছ স্রষ্টার সৃষ্টিকে
মুল্য দেওনি উপযুক্তকে
বাধা হীন চলেছ পথে
আঘাতে আঘাতে দিয়েছ পিশে
মনবল ভেঙেছ কাচের মত করে
ভাবনি ব্যথা লাগতে পারে
স্রষ্টার কাঠগড়ায় দাঁড়িয়ে
ভাবছ কি ভুলে তলিয়ে গেলে
ভেবে কি দেখছ কি কভু অন্যেরও স্বপ থাকতে পারে।
স্বপ্ন বানে নয়
বিচার চেয়ে হায়
কত হাহা কার হয়
ভেবে দেখছ কি, মানুষ কি পায়
আর কি হারায়
মন ভেঙে হেরে যেতে হয়
মন গড়ে জেতা যায়।
নিজেকে ভালবেসে নয়
সৃষ্টিকে ভালবেসে হায়
স্রষ্টাকে পাওয়া যায়।
Sunday, April 5, 2020
অনুপ্রেরণা
অনুপ্রেরণা
আমি কাপুরুষ
আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...
-
পৃথিবীর দুয়ারে দারায়ে দাত্রী নিয়া আসিবে নতুন যাত্রি যাত্রী আসিবে বলে নিঃঘুম তার রাত্রি মনের ভেলায় স্বপ্নের মেলায় আকে তারই প্রতি...
-
একটি শ্রদ্ধা দিয়াছে, দিয়াছে বিধাতা আছে রাজ্য, আছে সেনা আছে পাইক, আছে পেয়াদা, আছে কর্ম, আছে কাজী, আছে চাকুরী, আছে চাটুকার, আছে নেতা, আছ...
-
নিজের খোজে নিজেকে খুঁজতে বেড়িয়েছি আমি ফিরে যেতে তো আসি নি পাড়ি দিয়েছি সমুদ্রের চৌকাঠ, খুঁজেছি আকাশের জানালা আজও পাইনি মেঘের তলা বৃষ্টির অপে...


