Tuesday, April 14, 2020

১৪২৭

ভেবেছিলাম, 
নানা রঙয়ের ভীর থেকে
নববর্ষের রঙে আকা পোষাকগুলো
দিব সবাইকে।

ভেবেছিলাম,
যাব রমনার বটমূলে 
ছায়ানটের প্রভাতীতে
বাঙ্গালীর বর্ষ বরণে।
ক্ষণিক পরেই মঙ্গল শোভা যাত্রা
আমি তুমি হেসে খেলে 
যাব যাত্রাতে।

ভেবেছিলাম,
পান্তা খাব কাচা মরিচ পিয়াজ দিয়ে 
ইলিশতো ধরতে মানা
দেশের ক্ষতি করবনা। 
বৈশাখের হালখাতাতে যাব
মিষ্টি মন্ডা খাব.
যাব চারুকলার ওই বৈশাখী মেলায়,
নানা রঙের চুরি আর খেলনা
ছাড়াতো আমাদের চলবে না। 

চলে এল, নববর্ষ ১৪২৭
পহেলা বৈশাখ 
বর্ষ বরণ করব মোড়া।
 কিন্তু হায়,
নববর্ষ এবার আসেনি কো একা
সাথে আছে করোনা
তাইতো বলছি এবার বর্ষ বরণ হবে
ঘরে থেকে মন থেকে 
বাচতে হলে থাকতে হবে ঘরে
বেচে থাকলে দেখা হবে 
১৪২৮ এর বর্ষ বরণে।

এই মহামারী যদি লয়ে যায় মরে, 
করিয় ক্ষমা যদি থাকে কিছু 
মনের যাতনা আমারও লাগিয়া।
শুভ নববর্ষ 
ঘরে থাক, বেচে থাক।

মারুফ হাসান
১৩/০৪/২০২০
ভাললাগলে মতামত জানাতে ভুলবেন না


No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...