বৃষ্টি মেঘ এর ছায়া হলে,
চন্দ্র সৃযের ছায়া হলে,
তুমি আমার ছায়া।
নদীর পূ্র্ণতা হয় সমুদ্র,
কুরির পূণ রূপ হয় ফুল
তোমার আমার পূর্ণতা আমাতে।
আকাশ হয় মেঘ এর আধার,
পাহার হয় ঝরনার আধার
তবে তুমি আমার আধার।
বেদনার রঙ যদি হয় নীল
কান্নার রঙ যদি হয় জল
তবে তুমি আমার রঙ।
আশা নিয়ে হয় ভালবাসা
ভালবাসা নিয়ে হয় জীবন
তাই তোমায় নিয়ে আমি।
কথা দিয়ে হয় বন্ধুত্ত
বন্ধুত্ত দিয়ে হয় সম্পকের শুরু
তোমায় নিয়ে তাই জীবন হল শুরু।
মারুফ হাসান
১০/১২/২০১০
No comments:
Post a Comment