Monday, May 11, 2020

আমি আর আমিত্ব

আমি, আমিই তো
সবই আমার, পরিচয় আমার
পরিবার আমার, ছেলে আমার
মেয়ে আমার, বাড়ি আমার
গাড়ি আমার, ব্যবসা আমার
চাকরি আমার, সিদ্ধান্ত আমার
আমিতেই সচল সমাজ।

দেখিনি আমি, আমি ছাড়া কেউ বুঝমান
আমারই মতন,
আমার আছে কিছু তোষামোদি,
যাদের আমি চিনি
কাজ আছে শুধু ফাকি বাজী
তারাই বোঝে আমাকে, চেনে আমাকে
আমি ছাড়া আচল সকলে।

বিদ্যা বুদ্ধি এ আর এমন কি
আমি জানিনা, আমি বুঝিনা 
হতেই পারে না
দেখানো আমার খেলা
ঠকানো আমার পেশা
গুরুগম্ভীরতায় ঢাকি বিবেক বিবেচনা
যা ছিল মানবতার যাতনা।

আমি আমিই সব
আল্লাহ খোদা মানি আমি
নামাজ কালাম হজ্জ যাকাত কলেমা
সবেতেই ইমান আমি আনি
বিচারের বেলাতে আমিই সবথেকে বেশি জানি বুঝি
সবাইকে ভালবেসে ঠকিয়ে জয়ী আমি।

আমি কাজ করি, আমার মত করি
প্রদিপের সবটুকু আলোই আমারি
কারও জন্য ছাড়িনি আমি
নিজের স্বার্থ একরতি
তিলে তিলে গড়া সাম্রাজ্য আমারি
চারিদিকে আছে যারা,
সবাই যেন আমার ছায়া।

আমি চেয়েছি ইহকাল পরকালের আগে
তাইতো ছাড়তে পারিনি আমি আমাকে
ধরতে পারিনি খোদা তোমারে
তুমি অসীম আমি সসীম 
আমার মাঝে আমি থেকে
ঘর গড়তে পারিনি তোমার জন্যে
ঠায় নাই তোমার আমার মনের মাঝারে
আত্তশুদ্ধী করব আজ কিভাবে
অসীম সসীমের দূরত্ব ঘুচাব কেমনে
আকাশ মাটি মিলবে কি শুধু দিগন্তে
পূর্ণতা পেতে, পারিনি শূন্য হতে
আমার আমিত্ব পারিনি বিসর্জন দিতে 

মারুফ হাসান
১০/০৫/২০২০  


No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...