জন্মেই পেয়েছি ধর্ম আমারই
তাই যা আছে সঙ্গে নিয়ে চলি
বেছে তো নেই নি আমি
বিধান তো সব তারই।
পছন্দ অপছন্দ নাই, ভাগ্যে ছিল যা
সবাই বলে, তাই নিয়ে করে খাঁ।
ধর্মের গোরা একখানা, আছে হাজার শাখা প্রশাখা
একই কথা বলে, ভাষা আলাদা
বুঝলে অনেক কথা
না বুঝলে ভাসা ভাসা।
বাধা নাই ক্ষমাতে, বাধা নেই পূর্ণ্যে
বাধা আছে ব্যথাতে, বাধা আছে প্রশি্যোধে
ধর্মের বেড়া জালে কেউ ভালোবাসে
কেউ বা সুযোগ খোজে।
ধর্মের কথা নিয়ে তবুও তুলোনা করি
ভাষার ভেদ খুজি
তোমাতে আমাতে বিভেদ করি
বন্ধুত্ব হারিয়ে, মানবতা ভুলি।
ভাষার ভেদ খুজি
তোমাতে আমাতে বিভেদ করি
বন্ধুত্ব হারিয়ে, মানবতা ভুলি।
মারুফ হাসান
০৯/০৬/২০২১

No comments:
Post a Comment