Friday, June 4, 2021

ন্যায় বিচারক

আমি যখন বিচার করি,
বিচারক আমি
যেই হোক বাদী বিবাদী,
আমার তাতে কি
উকিল মুক্তার হাতে আমারই,
অভিযোগ পত্র সাজাই আমি
স্বাক্ষীর কথায় মালা গাথি 
আমার ন্যায়ের পাল্লায় বিচার আমি করি,
বিবেকও আমার, তাই বিচারও আমার
রায়ও তাই পক্ষে আমার।
বাদী বিবাদী হারে সবই 
ছলে বলে কৌশলে আমিই জয়ী। 
মুছকি হেসে মনে মনে বলি
আমার বিচারে আমিই শুধু জিতি।
স্রষ্টাও হাসে মুছকি মুছকি
আর বলে, সময় হলে কাঠগড়ায় দারাবে তুমি।


মারুফ হাসান
০৩/০৬/২০২১





No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...