Tuesday, August 3, 2021

লোভী

মনে মনে বলি
লোভী নই আমি
কামাই রুজি যাই করি
হালাল হারাম বাছি
দান দখিনা করি
নিজের জন্যে প্রাসাদ গরি
সুখের আশায় নিজের মত সাজি
নিজেকে শুধু ভালবাসি
কাছে দূরে মরি মরি
কারো কথা ভাবিনি 
নিজের আখের আগে দেখি
তুমি মরলেই কি আর বাচলেই কি
আমি তো বুদ্ধির জোরে কামাই করি
ধ্যান জ্ঞান শুধু টাকা টাকা করি
জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে থেকেছি
বোকা বোকা গল্প বানিয়েছি
সকলকে ধোকা দিয়েছি
ঠকিয়েছি যাকে যেভাবে পারি
তাতে আবার পাপ হয় না-কি 
যাই বল আমি তো নই লোভী।

মারুফ হাসান
১০/০৬/২০২১



No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...