তোমার সুরের মূর্ছনায়,
তোমার গানের কথায়,
কেটে গেল আমাদের এক কৈশোর
কেটে গেল আমাদের এক যৌবন
শিখলাম ভালবাসা, বুঝলাম অবহেলা
প্রথম ভাললাগার ব্যর্থতা
প্রথম প্রেমের কথা
প্রথম প্রেমের সাফল্য
সব পার করেছি তোমার কথায়।
প্রথম ব্যর্থতার গল্প
মুছে গেছে তোমার সুরের মূর্ছনায়।
যতবারই প্রেমে পড়েছি
তোমার গান শুনেছি।
যতবার ব্যর্থ হয়েছি
তোমার সুরে নিজেকে হারিয়ছি।
আজও পথের মাঝে থমকে গেলে মনে পড়ে
"বহুদূর যেতে হবে, এখনও পথের অনেক রয়েছে বাকী"
একাকী কত রাত কেটে গেছে,
তোমার রুপালী গীটার আর ফেরারী মন নিয়ে।
ক্যাসেটের ফিতেতে শুনেছি তোমাকে,
পেয়েছি সিডিতে, সাথে নিয়ে চলেছি ওয়াকম্যানে
এমপিথ্রিতে ছিলে তুমি, আজ ইউটিউবেও অবেলাটা
কেটে যায় তোমার সাথে, এক বুক ভালবাসা দিয়ে চলে গেছ
শতশত অনুরাগী ফেলে, কালজয়ী তুমি একমাত্র
তুমিই শুধু তুমি, আজও তাই তোমার গান শুনি।
তোমার গানের কথায়,
কেটে গেল আমাদের এক কৈশোর
কেটে গেল আমাদের এক যৌবন
শিখলাম ভালবাসা, বুঝলাম অবহেলা
প্রথম ভাললাগার ব্যর্থতা
প্রথম প্রেমের কথা
প্রথম প্রেমের সাফল্য
সব পার করেছি তোমার কথায়।
প্রথম ব্যর্থতার গল্প
মুছে গেছে তোমার সুরের মূর্ছনায়।
যতবারই প্রেমে পড়েছি
তোমার গান শুনেছি।
যতবার ব্যর্থ হয়েছি
তোমার সুরে নিজেকে হারিয়ছি।
আজও পথের মাঝে থমকে গেলে মনে পড়ে
"বহুদূর যেতে হবে, এখনও পথের অনেক রয়েছে বাকী"
একাকী কত রাত কেটে গেছে,
তোমার রুপালী গীটার আর ফেরারী মন নিয়ে।
ক্যাসেটের ফিতেতে শুনেছি তোমাকে,
পেয়েছি সিডিতে, সাথে নিয়ে চলেছি ওয়াকম্যানে
এমপিথ্রিতে ছিলে তুমি, আজ ইউটিউবেও অবেলাটা
কেটে যায় তোমার সাথে, এক বুক ভালবাসা দিয়ে চলে গেছ
শতশত অনুরাগী ফেলে, কালজয়ী তুমি একমাত্র
তুমিই শুধু তুমি, আজও তাই তোমার গান শুনি।
মারুফ হাসান
০২/১১/২০২০
No comments:
Post a Comment