Wednesday, March 16, 2022

নির্দোষ পাপী

কত শত স্বপ্ন বুনে যাই 
একাধারে ব্যাথা পেয়ে যাই 
কত না বলা কথা থেকে যায় 
মাঝে মাঝে মনে হয় 
জেলেই থেকে যাই 
একাই বসে সময় কেটে যায়  
কষ্টের পাথর বুকে নিয়ে হেটে যাই 
থেকে যায় শুধু বেদনাস্নাত কিছু না বলা কথা।

বদলে গেল জীবনের রংমহল
বেদনার রঙ মলিন হয়ে রংধনু উড়ল 
তোমার ছোয়ায় একাকীত্বতা হারিয়ে গেল
নতুন আমি যেন নেশায় মেতেছি।

আমি নই কবি , তবুও তুমি কবিতা
তুমি গান, তুমি সুন্দর্য
তুমি সাধনার ফলন, 
ভালবাসার গহিন অরণ্যে আমি 
শুধুই হারিয়ে যাই 
যখন তোমাকে কাছে না পাই।

মিষ্টি প্রেমের দুষ্ট হাসি
মাতাল তাতেই আমি
নেশার টানে, চোখের তারাতে 
আমি হারিয়েছি নিজেকে 
পাপী হয়েছি প্রেমের ভাড়েতে 
দোষ কি ছিল পাইনি খুজে। 

মারুফ হাসান 
 ২৬/০২/২০২২




No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...