একটা দারুন সময়, না কষ্টকর সময় অথবা ধকল (Stress) ছাড়া সময়, কিন্তু সময়টা কাটাব কিভাবে এই প্রশ্ন সবার মনে। আসেন সবাই মিলে এবাং আলাদা থেকে ব্যবস্থা করি। ০১. আমরা অনেকেই বাসা থেকে ভার্চুয়াল অফিস করতেছি।০২. Laptop এর সামনে বসে জীবন সঙ্গীকে বলতেছি কাজ করতেছি, আসলে বাসার কাজ না করার চেষ্টা করতেছি।০৩. আমিও একই মানুষ, university র পড়া করি, অনেককে ফোন করি, অফিসের কাজ করি, আসলে কিছুই করিনা। শুধু বাসার কাজ না করার চেষ্টা করি। তাই ভাবলাম সবাই দূরে থেকে মিলে মিশে কিছু করি। কি কি করা যায় চিন্তা করলাম। ০১. বই পড়া যেতে পারে। গল্পের বই নয়, প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য যেমনঃ আত্মজীবনী কারণ আত্নজীবনী থেকে আমরা জানতে পারি আদর্শ মানুষ কি করে, আর আমরা কি করি, আর কি করা উচিৎ। ০২. আমরা সবাই চাই আমাদের সম্পর্কগুলো facebook এ অন্যদের ছবিগুলোর মত সুন্দর হোক। কিন্তু তার জন্য ভাল ক্যামেরা কেনা ছাড়া আর কিছু করতে চাই না। এখন সু্যোগ আছে আসেন ভালবাসার মানুষের সাথে নতুন করে পুরোন সম্পর্ক তৈরি করি। ক্যামেরা ছাড়া। ০৩. সিনেমা দেখা যেতেপারে, তবে তা অবশ্যই পরিবারের সবার সাথে। ০৪. আমরা আজ সামাজিক কিন্তু সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে। আসেন অন্তত পারিবারিক সম্পর্কটা আরো সুন্দর করি। ০৫. নেতা নেত্রীদের সমালোচনা থেকে বিরত থাকি। কারণ আমরা জীবনে কখনও বিবেচকের মত ভোট দেই নাই। আমরা দেশ এর জন্য কাজ করতে চাই না। ০৬. ব্যবসায়ীদের সমালোচনা থেকেও বিরত থাকি, কারণ তারা আছে তাই আমাদের চাকুরি আছে এবং আমরা কোন আপনজনকে আজ পর্যন্ত ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে উৎসাহিত করিনি। ০৭. যদি কিছু পরিবর্তন করতে হয়, তবে আমি আমার জীবনের অভ্যাস বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। আর আমরা সমাজের দৈনন্দিন কাজগুলোকে পরিবর্তন করে সমাজকে বদলাতে পারি। আমরা সবকিছুকে ভয় পাই কারন আমরা আত্মবিশ্বাসী নই অথবা অতিআত্মবিশ্বাসী। প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য পড়া এবং অনুত্পাদক internet ব্যবহার কমিয়ে নেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে। ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য। মারুফ হাসান
এই ব্লগের অধিকাংশ লেখাই জীবন থেকে নেওয়া। মানুষকে অনুপ্রাণিত করা, নতুন জায়গা দেখা, সমস্যা সমাধান করা, বই পড়া এইগুলি সম্পর্কে লেখি। এছাড়া নতুন বাংলা প্রেমের কবিতা, জীবনমুখী বা মানবতাবাদী কবিতা লিখি। এছয়াড়া আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি আমার কথা গুলি গুছিয়ে বলার চেষ্টা করি।
Subscribe to:
Post Comments (Atom)
আমি কাপুরুষ
আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...
-
পৃথিবীর দুয়ারে দারায়ে দাত্রী নিয়া আসিবে নতুন যাত্রি যাত্রী আসিবে বলে নিঃঘুম তার রাত্রি মনের ভেলায় স্বপ্নের মেলায় আকে তারই প্রতি...
-
তোমার হাতে হাত রেখে এই পথ চলা তোমার চোখে নতুন করে জীবন চেনা ফেলে আশা স্বপ্ন নতুন করে দেখা তুমি ছাড়া তাই আগামীকাল আমি চাই না জীবন যেখানে যেমন...
No comments:
Post a Comment