নীলাভ সৌন্দর্যে সাজানো আকাশ
মেঘ তার বুকে আকেঁ আল্পনা
বৃষ্টি ঝরে হয়ে কথা
সমুদ্র বুকে আকে আকাশের প্রতিচ্ছবি।
রাতের আকাশে চাদ ঘুমায়
সাজিয়ে জোছনা।
দিনের আকাশে সূর্য ছড়ায়
সোনা রাঙ্গা রোদের ছটা।
দিনে রাতে রাশি রাশি তারা
আকাশের বুকে দিশেহারা।
কখন ও কালো মেঘে ছেয়ে যায়
আকাশ, মলিন করে তার সৌন্দর্য
গম্ভীর হয় তার ভাব।
থেমে যায় ঝড়, মুছে যায় কালো মেঘ
আকাশ থাকে তার মত
বিলিয়ে যায় সৌন্দর্য।
হয়ত তোমার মত।
মারুফ হাসান
১১/১২/২০১০
No comments:
Post a Comment