Saturday, April 11, 2020

বন্ধুত্ব




স্কুলের মাঠে, খেলার মাঠে,
বিতর্কের টেবিলে, পড়ার মোরের আড্ডায়,
পাঠশালা ফাকি দিয়ে,
চলে আড্ডা।

খেলার ছলে, চলে ফুটবল,
চলে ক্রিকেট, বম্বাষ্টীক আরো কত কি,
আর ছিল আড্ডা,
নিয়ে ছাতা মাথা,
শেষ যেন হয়না।

আড্ডায় আড্ডায় যায় দিন,
বিষয় তখন একটাই
মনে নেই ঐ যে নতুন ললনা
এলো হিসাবে ভাড়াটিয়া।

আকাশ কুসুম ভাবনা,
হয়ত ললনা, নয়ত খেলা
হোকনা সে তাশ
তবুওতো খেলা 
শুধু নেই চিন্তা নিয়ে পড়াশোনা।

জীবন ছিল, ছিলনা জীবিকা,
কাজ ছিল, ছিলনা অনুসূচী
ছিল বন্ধুত্ব, ছিলনা স্বার্থপরতা
তাইতো আজও মন চায় একবার
আর একবার
পাঠশালায় যাই, হারিয়ে যাই 
ঐ মাঠে যেখানে 
বন্ধুত্ব ছরিয়ে ছিটিয়ে আছে।  

আর আজ, 
জীবনের প্রান্তে সকালের শুরুতে
নাটকের মঞ্চে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
রাস্তার মোড়ে, বাজারের কেন্দ্রে,
বন্ধুর আড্ডায়, সিগারেটের নেশায়,
চাকরির ব্যাস্ততায়, সংসারের অভিনয়ে,
একা থাকার নিস্তব্ধতায়, ঘুরে ফিরে মনে পরে
সেই সেদিনের দিনলিপি যা ছেরে এসেছি
স্কুলের মাঠে, কলেজের ক্যান্টিনে।

ফরিদপুর জিলা স্কুল মাধ্যমিক ব্যাচ ১৯৯৭ এর সাবাই কে উৎসর্গ করলাম। 

মারুফ হাসান
১১/০৪/২০২০


No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...