কোন মানুষের জীবনের সাথে মিলে গেলে তা কাকতালীয়
এর জন্য লেখক দায়ী নয়। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে লেখা নয়, যদি পান তবে আমি দুঃখীত।
তুমি তো জান,
যাই হোক আর তাই হোক
জামাতে আমি নামাজ পড়ি
কথায় কথায় একটু চেচামেচী করি
অধিন্যস্ত মানুষের সাথে রূড় আচরণ করি
তো কি,
আমি তো প্রতি বছর হজ্জ ও করি
হারাম বলে শুয়োরের মাংস খাই না
তাই বলে লোকে খুশি হয়ে কিছু দিলে
না করতে পারিনা,
বেতনের টাকায় হজ্জ করি
সংসার তো চলে খুশির টাকায়
তুমিতো জান নামাজ আমি জামাতে পড়ি
মিথ্যা কথা বলি না, কিন্তু
সত্য লুকাতে ছাড়িনা
সত্য লুকাতে ছাড়িনা
কারও ক্ষতিতো করিনা
অন্যের হক একদম না
শুধু নিজের দিকটা একটু বেশি দেখি
তো কি, আমি জামাতে নামাজ পড়ি
গীবত শিকায়েত একদম না
মাঝে মাঝে বদনাম কিছু করি
কিন্তু জামাতে নামাজ আমি পড়ি
আদায় কায়েম আবার কি
আল্লাহ বেজার না খুশি আমার তাতে কি
আমি তো সব মেনেই চলি
লোক দেখাতে ব্যস্ত থাকি
খোদাতো থাকেন আরসেতে
তাইতো দু চারজন সাক্ষী যোগাড় করে রাখি
জামাতে আমি নামাজ পড়ি
দান আমি অনেক করি
ছবি সাক্ষী আছে ভুড়ি ভুড়ি
করোনা চলছে তো আমার কি
ব্যাটা, আমি জামাতে নামাজ পড়ি।
মারুফ হাসান
২৫/০৪/২০২০
No comments:
Post a Comment