তুমি কে
এলে কোথা থেকে
কেনই বা এলে
চলে যেতে যে হবে
মাঝে কিছুটা সময় পেলে
মিছে খেলা করে সময় পার করলে
সত্য রইল পড়ে।
তোমার মাঝেই ছিল সত্য
খুজলে শুধু বেদ, বাইবেল, কুরআনে
দেখলেনা সামনে থাকা মানুষটাকে।
ভাবলেনা তুমি কেন এলে,
তোমার দিলে কে বসত করে।
লালন খুজে মনের মানুষ
তুমি খুজলে ঘরের মানুষ
তাইতো আজও পড়ে রইলে
মনের মাঝারে।
ভাল যদি বাসতে এই বেলাতে
অবেলাতে সঙ্গী হত
ভাবনা কি আর থাকত?
বেহেস্ত দোজখ কিছু নারে
মালিক যদি দিলে থাকে
দোজখের আগুনে চামরা পুড়ে নারে।
খুলে দেখনা প্রেমের খাতাটা
পাগল ছাড়া কেউ বুঝে না
প্রেম করাটা।
ভেবে গেলি প্রণয় নিয়ে,
এই আবেগপ্রবণ আবহাওয়াতে
প্রেম নিবেদন করতি যদি মাবুদেরে
আরস ছেড়ে আসত তিনি এই ধরাতে
তোর হৃদমাঝারে
প্রেমের বন্ধন হইত মওলার সাথে।
মারুফ হাসান
২৭/০৪/২০২০
No comments:
Post a Comment