Saturday, May 2, 2020

রমজান


বছর ঘুরে রমজানে,
তালা দিলাম পেটে
বন্ধ করলাম খানা,
তালা খুলি ইফতারে
বন্ধ করি সেহরিতে
মধ্যখানে ব্যস্ত আমি
বাহারি খাবারের লালসাতে
হাত মুখ চোখ কান রইলো খোলা পরে।

হাতের কাজ হাতে করে
আমার কি তাতে
সিয়াম কি আছে এর মাঝে?
মুখের কথা মুখে বলে
আমার কি তাতে
গীবত শিকায়েত বকাবকি
এইগুলি তো জীবনের দরকারি
এগুলির মাঝে আবার সিয়াম কি?

চোখ দিয়ে দেখি সামনে যা আসে
এর মাঝে সিয়াম আসে কোথা থেকে?

কান দিয়ে শুনি কথা দরকারি অদরকারী
কেউ যদি কিছু বলে আমার তাতে কি
এর মাঝে সিয়াম আবার কি?

ব্যবসা মন্দা, অবস্থা আমার ভাল না
খাবার মজুদ করি
দাম বাড়িয়ে বেচাকেনা করি
খরিদ্দার আবার মানুষ নাকি
শুধু দেখি আমার পকেটে আসছে কি
এর মাঝে সিয়াম আবার কি
ধান্ধা আমি ভালোই বুঝি।

চাকরির বেতনেতে চলে নাকি
বাড়তি আমদানিতে অসুবিধে কি  
খুশির ঈদে খরচ করি
এর মাঝে সিয়াম আবার কি
ধান্ধা আমি ভালোই বুঝি।

মাফ আমি করি না
কারো দোষ ছাড়িনা
নিজে দোষ করি না
যা করি ক্ষমার যোগ্য না
রমজানে মাফ আমি পাব
সিয়াম আমার ওসিলা
তাইতো রোজা আমি ভাঙ্গি না
সিয়াম আমি মানি না
মুসলিম আমি,
কুরআন সুন্নাহ
সবই বুঝি, সবই জানি
ইসলামের সাথে শুধু মেলে না।

যা চাই যায়যে করা
খানা পিনা ছাড়া
এরই নাম আধুনিক সিয়াম সাধনা

আশা করি এই নিয়ে
আল্লাহ দিবেন আমারে
জান্নাতুল-ফেরদৌসেতে।

মারুফ হাসান
০১/০৫/২০২০

যদি সুযোগ থাকে নিম্নে অনুভুতি ব্যক্ত করুন

No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...