Sunday, May 3, 2020

স্রষ্টার বিজ্ঞান

পৃথিবীতে এসেছি, কত কিচ্ছু দেখেছি
জ্ঞান বিজ্ঞান পড়েছি
ধর্ম আর বিজ্ঞান আলাদা ভেবেছি
বিজ্ঞানকে উর্ধ্বে মেনেছি 
তথাপি,
আজ এই অবেলায়
করোনা মোকাবেলায়,
দুহাত রত শুধু 
মোনাজাত আর প্রার্থনায়।

কত গবেষনা, কত আবিষ্কার
এর মাঝে একটি অনুজীব
যেন থমকে দিল পৃথিবী
সময় চলে যাচ্ছে
মৃত্যু মিছিল লম্বা হচ্ছে
তবে বিজ্ঞান কি মিছে

জ্ঞান যা আছে
দিয়েছেন তিনি
প্রকৃতির মাঝে
ছড়ায়ে ছিটায়ে 
বিজ্ঞান তো শুধু খুজে এনেছে

বিজ্ঞানের আবিস্কারের মাঝে খুজে দেখ
প্রতি পরিকল্পনার প্রতিচ্ছবিতে পাবে
প্রকৃতির মাপ, স্রষ্টার ছাপ

সৃষ্টির মাঝেই যদি হয়
স্রষ্টার প্রকাশ
তবে তিনিই তো সবচেয়ে বড় বিজ্ঞান
এই কি যথেষ্ট নয়

মারুফ হাঁসান
৩০/০৪/২০২০

No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...