আমার চাওয়া পাওয়ার হিসাব মেলাবো অংক কোষে
সব অনুযোগ বিধাতার পানে, তুমি যে আমায় শুধুই ঠকালে,
অবিনশ্বর অসীম তুমি, তোমার ভয়ে কুঁকড়ে
ধর্মের গুনগান আমি গাই যেটুকু পাই।
বুঝ নাই মোর বুঝ নাই, আমি শুধু চাই আর চাই
সাম্রাজ্য আমার, মুকুট আমার চাই ই চাই,
করলাম প্রার্থনা, চাইলাম দুনিয়া
অবিনশ্বর অসীম তুমি, তোমার ভয়ে কুঁকড়ে
ধর্মের গুনগান আমি গাই যেটুকু পাই।
নামাজ কালাম শিখলাম, জানলাম না তোমাকে
ডাকলাম তোমাকে, ভয় ভীতি মনে নিয়ে
সসীম আমি, তাই নিজেকে নিয়ে
ব্যস্ত আমি, দুনিয়ার বাজারে হারায়ে নিজেকে
তোমাকে ডাকি, খুজি এদিকে ওদিকে
সসীমের চোখে অসীম মেলেনারে।
কুরআনে আছে ইবাদতের কথা, সবাই বলে যা
ঈমান ছাড়া, আমল ছাড়া বেহেস্ত পাওয়া যাবে না
দোযখ বানাইলা ভালবাসার বান্দারে পুড়াইবা
আমার কি হবে, দুনিয়ার লোভে বেলা গেলো চলে
সংসারের ভাঁড়ে রিজিকের খোজে
বিশ্বাস নাই মওলা আছে আশে পাশে
অবিনশ্বর অসীম তুমি, তোমার ভয়ে কুঁকড়ে
ধর্মের গুনগান আমি গাই যেটুকু পাই।
পুথির জ্ঞানে যায় না তারে দেখা, সে তো অধরা
সুপ্ত আছে আমার মাঝে আমি খুজি না
খুঁজলাম শুধু মন্দিরে মসজিদে, চিঠি দিলাম ঠিকানা না জেনে
এলেম দিয়ে আমল হল, চেনা হল না তোমারে
বুকের মাঝে হাহাকর মিলে মিশে দিশা হারায়ে
ভক্ত হৃদয় খুজে ফিরে তোমাকে।
ছুটলাম এলেম, আমলের পেছনে
পিছে পড়ে রইল আখলাম নবীর সুন্নতে
অহংকারের চাদরে ঢাকি নিজেরে
সিজদা দিলাম জায়নামাজে, রোজা করলাম না খেয়ে
সবই হল মওলা বীনে, সমাজের সানে।
রসূল মোদের দয়ার সাগর,
এলেম ছাড়াই জিতলেন উপাধি
বিশ্বাসী হলেন সমাজে, শুধু ভালবাসা ছড়ায়ে
আখলাকেই মুগ্ধ সবাই, মানে সবাই
নবুয়্যত ছাড়াই, নবুয়্যতেই দিধা দন্দ
আমরা দৌড়াই আমলের পেছনে, আখলাক ফেলে
মওলার খুশি তো অনেক পড়ে।
আমলে মুক্তি দারে দারে শুনি, আখলাক তাই সাথে রাখি নাই
যা ইচ্ছা করে যাই, দিন শেষে নামাজ কামাই নাই
হজ্জের কাফেলায় নাম লেখাই হর হামেসাই
শুধু তোমারে চেনার ইচ্ছা আমার নাই
দোজখে যাব না, বেহেস্ত আমার চাই ই চাই
মালিক বীনে কর্মচারী বেতানের জন্যে করি আহাজারি
ভালবাসা ছাড়া তোমারে কেমনে পাই
অনুতাপে জীবন গেলো, গোলাম হয়েই থেকে গেলাম
প্রেমিক হয়ে ডাকলাম না, তাই তো তোমাকে দেখলাম না।
মারুফ হাসান
১৭/০৫/২০২০
No comments:
Post a Comment