Friday, May 8, 2020

অনুযোগ না পাপ


সবার সাথে, সবার মাঝে
খোলা মনে হারাতে আমার ভালই লাগে
ভাবনা ছিল
সবাই মোর মিত্র, শত্রু নাই কোন

ছোট্ট বেলায় পাঠশালাতে
প্রথম ঠক খেলাম না জেনে
বন্ধু ভেবেছিলাম যাকে
ওরে সে যে নালিশ দিল আমার নামে
মাষ্টারমশাইয়ের কাছে
বেতের বাড়ি পড়ল পিঠে
বিনা অপরাধে

মাঝে মাঝে মা এর কাছে
মার খেয়েছি, পড়ার মানুষের
অভিযোগে। দুষ্টুমি ছাড়া কি বা করেছি ঐ বয়সে

আজ কর্মশালাতেও 
আছি অনুযোগ আর অভিযোগ নিয়ে
কত শত নালিশ জমা পড়ে 
কত টেবিলে 
বিচার হলে যাওয়া যেত বেচে

বিচার সালিশ হয় পক্ষ বিবেচনা করে
দিন শেষে ধৈর্যই ভরসা 
মওলাকে ভালবেসে 

আমি দেইনি বিচার মওলার দরবারে
শুধু বলেছি, মাফ কর সবাইরে
আমি যেন মাফ পাই ওই হাসরে 

দুনিয়ার বাহাদুরি শেষ মৃর্ত্যুতে 
তুমি যখন দুনিয়ার বিচার কর
কোরো সুষ্ট করে 
ভেব একদিন তোমার বিচার হবে
মওলার দরবারে
সাক্ষী আছে দুই কাধে
আলোকচিত্র রেখেছেন তিনি স্বযত্নে 

অনুযোগ অভিযোগ নালিশ শুনছ শোন
বারন নাই কোন
শুধু জেনে নিও
এইগুলো গীবত হচ্ছে না তো
এযে বড় পাপ মাবুদের কাছে।

মারুফ হাসান
৩০/০৪/২০২০  

No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...