Sunday, May 16, 2021

লেজকাটা

লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
হাতে কলা, কাধে ব্যাথা
তবুও সবাই বলে গলায় কেন মুক্তোর মালা।
লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
মুক্ত মনে বলতে পারিনে কলার কথা
পাছে হতে হয় জঙ্গল ছাড়া।
লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
হায়েনারা আজও আছে হয়ে পাক হানা
রাজত্ব তাদের, নেই মুক্তি সেনা
কারণ সবার যে আজ লেজ কাটা।
লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
তোমার বিচারে আমি বন্য
তুমি সুখে থেকো নিজেকে মানুষ ভেবো।
লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
বিচার শুধু আমারি হবে
আমার বিচারে আমি করেছি ক্ষমা
ভগবানকে বলেছি তুমিও দিও তারে ক্ষমা
লেজ কাটা এই সমাজে, লেজ নিয়ে
বেচে আছি বানর হয়ে
তুবুও পেয়েছি ভালবাসা সমাজ থেকে
স্বার্থের মায়াজালে ভাল থেকো আমার কলা নিয়ে।

মারুফ হাসান 
২৭/০৩/২০২১

No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...