লাশ
নিথর দেহ পরে আছে বাড়ীর উঠানে
খাটিয়ার উপরে যাত্রার অপেক্ষাতে
কথা সে বলে না, চোখ মেলে দেখে না
কত হাহা কার তাকে ঘিরে চারি পাশে
দলে দলে মানুষ আসে শেষ দেখা করে
কেউ বলে ভাল ছিল,
কেউ বলে গেছে গেছে বাচা গেছে।
নিথর দেহ পরে আছে বাড়ীর উঠানে
খাটিয়ার উপরে যাত্রার অপেক্ষাতে
কত রাগ কত সম্পর্ক কত কথা
কত জেদ কত নেশা কত প্রতিযোগীতা
কত না আশা, কত না ব্যথা
সবই গেল চলে একসাথে
রইল না ব্যথা দিলে দিলে
একা একা সে চলে গেলে না ফেরার দেশে
সঙ্গী ছাড়াই থাকতে হবে এখন মাটিরে ঘরে
দরজা নাই জানালা নাই, বন্ধীশালাতে।
নিথর দেহ পরে আছে বাড়ীর উঠানে
খাটিয়ার উপরে যাত্রার অপেক্ষাতে
কত নামে কত দামে মাথা উচু করে
সারা জীবন জ্বী হুজুর শুনেছি
সালাম দেইনি আমি কখনও আগে,
দান করে ভেবেছি কতই না দিয়েছি।
নিথর দেহ পরে আছে বাড়ীর উঠানে
খাটিয়ার উপরে যাত্রার অপেক্ষাতে
নিজের করা ভুল গেছি ভুলে
মনে রেখেছি, শাস্তি দেয়েছি
অন্যের ভুলের বিচার করেছি
ভাবিনি কখনও
বিচার হবে আমারও
তাই আজ এই অপেক্ষাতে
নাম বাদে ডাকে সবাই শুধু লাশ বলে
উওর ছাড়া আমি নিথর পড়ে।
মারুফ হাসান
১৭/৫/২০২১
No comments:
Post a Comment