Friday, May 21, 2021

স্বপ্ন

তুমি আছ তোমার স্বপ্ন নিয়ে
তোমার স্বপ্নে যত বাধা আছে
তুমি কেটেছ, কোন দিকে না তাকিয়ে
হেলা করেছ অন্যের অধিকারে
অবহেলা করেছ স্রষ্টার সৃষ্টিকে
মুল্য দেওনি উপযুক্তকে
বাধা হীন চলেছ পথে
আঘাতে আঘাতে দিয়েছ পিশে
মনবল ভেঙেছ কাচের মত করে 
ভাবনি ব্যথা লাগতে পারে 
স্রষ্টার কাঠগড়ায় দাঁড়িয়ে 
ভাবছ কি ভুলে তলিয়ে গেলে
ভেবে কি দেখছ কি কভু অন্যেরও স্বপ থাকতে পারে।

স্বপ্ন বানে নয় 
বিচার চেয়ে হায়
কত হাহা কার হয়
ভেবে দেখছ কি, মানুষ কি পায়
আর কি হারায়
মন ভেঙে হেরে যেতে হয়
মন গড়ে জেতা যায়।
নিজেকে ভালবেসে নয়
সৃষ্টিকে ভালবেসে হায়
স্রষ্টাকে পাওয়া যায়।

মারুফ হাসান
২১/০৫/২১





No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...