Thursday, May 20, 2021

আমি যখন কবরে

আমি যখন কবরে
থাকব না কোন খবরে
কেউ মনে করবে না গল্পে স্মরণে 
নিথর দেহ পড়ে রবে 
মাটির ঘরে অন্ধকারে
বাশের মাঝে হয়ত যাবে পচে
বাশেরও আগে
যদি না আজ থাকি জিকিরে ফিকিরে
চলে যেতে হবে 
নির্ধারিত সময়ে অযাচিত ভাবে ।


আমি যখন কবরে
থাকব না কোন খবরে
কেউ খুশিতে কেউ বা দঃখে
ভাববে আমাকে নিয়ে 
দুদিন গেলে সময় ফুরিয়ে যাবে 
ভুলে যাবে আমাকে 
পড়ে থাকব আমি একা মাটির ঘরে।


আমি যখন কবরে
থাকব না কোন খবরে
থাকবো না আমি কারো আমলে
বেহেস্থ দোজক আমারই হাতে 
কি নিয়ে যাব কবরে
ভাবতে হবে আমাকে
সেই মত কাজ আজই করতে হবে।


আমি যখন কবরে
থাকব না কোন খবরে
দোয়া বা বদদোয়াতে 
সবই আমার হাঁতে 
আমার কর্মে স্বিক্ত হবে
অন্যের হৃদয়ে
ভালবাসাতে বা ঘৃণাতে। 


আমি যখন কবরে
থাকব না কোন খবরে
তাই সব কাজে
আজই থাকতে হবে এগিয়ে
তৈরি করতে হবে 
মাটির করবটাকে। 

মারুফ হাসান
২০/৫/২০২১ 



No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...