Tuesday, June 22, 2021

ফেইসবুকে

আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
সবাইকে দেখি গাড়ি বাড়ির ভীড়ে
আর আফসোস করি আমার হবে কবে
চলতি পথে চেনা অচেনার ভীড়ে
হিংসা হয় সবাইকে নিয়ে
পোষ্ট দেই খুঁজে খুঁজে 
অন্য সবাই যেন জ্বলে 
আমার সুখ দেখে
সুখী তো নই আমি যে
ঘুরতে যাই থাইল্যান্ড, সিঙ্গাপুরে
ছবি তুমি ক্যামেরা মোবাইলে 
পোস্ট দিব ভরে ভরে
শুধু তোমাদের দেখাতে
বউয়ের সাথে ঝগড়াঝাটি করে
খাইতে যাই রেস্টুরেন্টে 
ছবি দেই আপলোড করে
হিংসার আগুন তোমার ঘরে জ্বালাতে।
যাই হোক
আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
থাকি আমি আফসোস নিয়ে।

মারুফ হাসান
২২/০৬/২০২১







No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...