তোমার হাতে হাত রেখে এই পথ চলা
তোমার চোখে নতুন করে জীবন চেনা
ফেলে আশা স্বপ্ন নতুন করে দেখা
তুমি ছাড়া তাই আগামীকাল আমি চাই না
জীবন যেখানে যেমন দিয়েছে
তুমি এনেছ পূর্ণতা তা দিয়ে
ঘর যেখানে আলকিত তোমার হাসিতে
ঝার বাতি কেন লাগব ঘরে
প্রেয়সী পেয়েছি বন্ধু রুপে
মন প্রাণ সোপেছি তোমার হাতে
তুমি আছ মন প্রাণ জুড়ে
এক সাথে যাব বহুদূরে
ক্লান্তি মুছে যাবে তুমি থাকবে সাথে
স্বপ্ন তুমি সাজাবে মনের মত করে
আমি শুধু জীবন সাজাব তোমার মত করে
এই পথ যেন পাড়ি দিতে পারি এক সাথে
শুধু এই জীবনে নয়, জীবনের পরেও যদি জীবন থাকে
শুধু তোমায় চাই সাথে।
মারুফ হাসান
০৭/০৭/২১
No comments:
Post a Comment