জীবনের গল্পে আমি আছি এগিয়ে
তুমি হয়ত পিছিয়ে
প্রতিযোগিতা প্রতি পদক্ষেপে
হার জিত খুঁজি আমি প্রতি বাকে
যুদ্ধের ডামা ডোল বাজে
প্রতি পদক্ষেপে
তুমি যাবে এগিয়ে
আমি যাব পিছিয়ে
তুমি বাড়ি যাবে জয় নিয়ে
আর আমি মাঝ পথে দাঁড়িয়ে
অপেক্ষা পড়ন্ত বিকেলে
পরাজয়ের মোড়ক হাতে
বাড়ি ফিরব কি নিয়ে
সুখ দুঃখের মাঝে
হাসি কন্নায় জরিয়ে
ধৈর্যের আড়ালে মুখ লুকিয়ে
হকের লড়াই দিয়েছি ছেড়ে
কোন একদিন নতুন সূর্য উঠবে বলে।
মারুফ হাসান
২৫/১২/২১
No comments:
Post a Comment