পথের বাকে, নতুন পথের সুচনাতে
স্বপ্নের স্রষ্টা হয়ে, বদলে দিলে
একে দিলে মানচিত্র নিজের হাতে
ভয়ের জয় যেখানে, রুখতে শেখালে আমাকে
প্রতিবাদের ভাষা আমার ছিল অজানা অচেনা,
কথা দিয়ে জ্বালিয়ে দিলে আগুনের গোলা।
হাজার মানুষ ছুটল পিছে তোমার কথার টানে,
নারী পুরুষ কেউ ছিলনা পিছিয়ে
তোমার ডাকে, কেউ থাকতে পারেনি বসে
ময়দানে ময়দানে দলে দলে,
যোগ দিয়েছে, জয় ছিনিয়ে আনবে বলে
তোমার সাহসে, তোমার বলে
সবাই গেছে যুদ্ধে, মা থাকে পথ চেয়ে
বীর ছেলে আসবে কবে স্বাধীন পতাকা হাতে।
অন্যদিকে বোনের বস্ত্র হরনে,
ব্যস্ত হানাদার, রাজাকার
সব পেরেছি শুধু তোমার কারণে,
তোমার কথার আবেগে আপ্লূত ছিল সকলে।
তুমি ছিলে তাই পেয়েছি নিজেকে
নতুন মানচিত্রে, নয়তো আজও জন্ম নিতাম গোলাম হয়ে।
ধরে রাখতে পারিনি তোমাকে, পারিনি চিনতে
তাই তো তোমাকে ছাড়া আমরা যখন দিশে হারা,
তখনই তোমার কন্যা দিয়েছে নতুন পথের দিশা,
আজ নই আমি তাই দিশে হারা।
বিনম্র শ্রদ্ধায় ভালবাসি তোমায়,
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু তোমায়।
মারুফ হাসান
৫-২-২২
No comments:
Post a Comment