Wednesday, July 17, 2024

আজকের মুক্তিযোদ্ধা

আজকের মুক্তিযোদ্ধা


তুমি হতে চাও আমলা,

তাইতো আজ তুমি রাজনীতির খেলনা,

জয় পরাজয় বলে দেবে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা

তোমার আমার ধান্ধা, আজ বেচে থাকা

জীবন চালাতে ঘুষ খেতে চাওয়া

তাইতো চাইনা আমলা কোঠা

যদি থাকে মেধা মনে কর তুমি সেরা

ঠেকে যাবে পদে পদে থাকলে বাধা

শিখে নাও চাটুকারিতা

জীবন হয়ে যাবে সোজা

যদি না পার তবে তোমার জন্যে এদেশ না

ছেড়ে যা উড়ে যা চলে যা

দেশ থেকে যা, জীবন নিয়ে পালা

আজকের মুক্তিযোদ্ধাতো তারাই যাদের বিবেক হয়েছে মৃত,

যাদের কাছে অবিচারই ন্যায্য,

তুমি আমি তো খেলনা মাত্র।


মারুফ

১৭ জুলাই ২০২৪


No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...