Tuesday, July 30, 2024

আমজনতা

আমজনতা 


অদ্ভুত একজাতি, 
আমরা বাংলাদেশি 
অশান্তি আর অসম্মানে 
অস্থিরতা নিয়ে, বেশ ভালই আছি  
চায়ের আড্ডায় বসে দেশকে ভালবাসি,  
আশায় থাকি, 
আকাশ পানে চেয়ে, 
কখন আসবে ওহী
হঠাৎ দেশটা বদলে যাবে,  
হয়ে যাবে বিদেশি  
তুমি আমি আমজনতা 
ব্যবসা করবে ওরা,
রাজনীতি করবে তারা 
আমাদের যে আছে মেধা,  
তাইত আমি তুমি হব বড় আমলা
দপ্তর হবে সরকারী অথবা বেসরকারী 
হুজুর হুজুর করি 
টাকার কাছে বিবেক করেছি বিক্রী
জনতার আজ হাত পা বাঁধি 
জীবন জীবিকার যুদ্ধে পরাজয়ী 
স্বাধীনতার শেকলে মোড়ান দেশে 
এইতো বেশ আছি আমি আর আমাদের আমজনতা। 

মারুফ
৩০শে জুলাই ২০২৪ 

 

No comments:

Post a Comment

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...