Wednesday, April 8, 2020

পুরুষ

সাত সমুদ্র, তের নদী 
এক নিঃশ্বাসে করে পার 
নিয়ে এক বুক আশা
চোখের জলে ভেসে
বিষাদ সিন্ধু পার করে
হাসিমাখা একখানি মুখের সন্ধানে।

সামান্য উপর্জনে উজার সারাদিন  
রাতের নিস্তব্ধতায় মায়াময় চোখের ভাষায় হারাবে বলে।
হাসি মুখে বাকরুদ্ধ হয়ে অপেক্ষায় 
ভালবাসা যেন থাকে ভরা ভালবাসায় ।

নিজেকে নিংরে সবটুকু সুখ উজার করে 
ছলনাময়ীর হাসিতে বিশ্বাসের খোঁজে
শুধু একটু ভালবাসার আশায়
প্রেম খুঁজে মরে, দুদন্ড শান্তির জন্যে।

নাটোরের বনলতা নয়, কোন রাজকন্যা নয়,
নয় কোন শক্তি সেনা, নয় সেরা রাধুনী,
নয় সে বিশ্বসুন্দরী 
গাত্রবর্ণের রঙে আকা নয়,
নয় শুধু প্রেয়সী, নয় শুধু গৃহিণী, নয় শুধু বন্ধু  
এমন একজন মহীয়সী নারী
যার বিশ্বাস, ভালবাসা আর অনুপ্রেওরনা
 পুরুষকে দিয়েছে পরিপূর্ণতা

মারুফ হাসান
০৭-০৪-২০২০
ভাল লাগলে নিচে মতামত দিন

1 comment:

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...