Saturday, December 25, 2021

এই পথ চলা কিন্তু জীবন না

জীবনের গল্পে আমি আছি এগিয়ে 

তুমি হয়ত পিছিয়ে 

প্রতিযোগিতা প্রতি পদক্ষেপে

হার জিত খুঁজি আমি প্রতি বাকে 

যুদ্ধের ডামা ডোল বাজে

প্রতি পদক্ষেপে

তুমি যাবে এগিয়ে

আমি যাব পিছিয়ে

তুমি বাড়ি যাবে জয় নিয়ে

আর আমি মাঝ পথে দাঁড়িয়ে 

অপেক্ষা পড়ন্ত বিকেলে 

পরাজয়ের মোড়ক হাতে 

বাড়ি ফিরব কি নিয়ে 

সুখ দুঃখের মাঝে

হাসি কন্নায় জরিয়ে 

ধৈর্যের আড়ালে মুখ লুকিয়ে

হকের লড়াই দিয়েছি ছেড়ে 

কোন একদিন নতুন সূর্য উঠবে বলে। 


মারুফ হাসান

২৫/১২/২১ 




Thursday, December 16, 2021

সফলতা

সফলতার পিছে যাচ্ছে চলে

মানুষ দলে দলে

আমি জিতলাম কথা দিয়ে

তুমি হারলে মেধা নিয়ে

তাই বলে কি সফলতা বসে আছে

ধ্যান জ্ঞান খুঁজে সে কাছে দূরে 

ধনের পিছে মানুষ ছুটে 

আসল মানুষ অপেক্ষায় থাকে

কখন সময় হবে

ছিনিয়ে নয় লড়াইয়ে নয়

কৌশলে নয় কূটনীতিতে নয়

ন্যায় নীতির নিষ্ঠা বলে

টিকে থাকে কাজ নিয়ে

বিজয় আসবে বলে 

হেরে যাওয়ার নাম জীবন নয় বলে।


মারুফ হাসান

৯-১১-২০২১





একটা সুখী মানুষ চাই

তুমি ছাড়া তো আর দেখি না, 

তোমার মাঝেই সর্বসুখ তুমি খুজে দেখনা, 

আমি বা সে যেই থাকুক পাশে কি যায় আসে তাতে,

শান্তি থাকে নিজের মাঝে যদি হারাতে পার তোমার হিংসাকে, 

সুখও থাকে তোমারই মাঝে যদি করতে পার জয় দুঃখকে,

ভালবাসতে হবে আপামর সবাইকে, 

কে দিন না দিল থেকনা অপেক্ষাতে, 

রাগ রেখনা নিজের মাঝে

ক্ষতি তাতে তোমারই হবে

সবই আছে নিজের মাঝে একটুখানি দেখ আর একবার খুজে,

দিও প্রাণ খুলে হেসে খেলে

আশা রেখনা নিরালাতে, 

পরিপূর্ণ জীবনের চাবি থাকে শুন্য হাতে।



মারুফ হাসান

১৭/১১/২০২১











Wednesday, October 27, 2021

বর্তমানের আমি

বিশাল হতে আমি চাই নি

হতে আসিনি তোমার বিশ্বাসী

যে দিকে তাকাই সবাই করে চালাকি 

এরই মাঝে বোকা শুধু আমি

অসহায় নীতির কাছে পরাজিত মানবতা 

অপেক্ষা আগামীর তাই এই পথ চলা

বিনয় যেখানে অযোগ্যতা 

ক্ষমতা সেখানে সক্ষমতা

অর্থ ছাড়া আধপেটা

তারই মাঝে আজকের এই বেঁচে থাকা

সময়ের দামে কেনা দীক্ষার সনদে

হাহাকার ভেশে আসে  

শধু শিক্ষা নেই মাঝে 

তাই তো আমি

মানুষের মাঝে মানুষ খুঁজি 

নিজের মাঝে পশু পুষি।


মারুফ হাসান

২৭/১০/২০২১ 




Friday, October 8, 2021

AB

তোমার সুরের মূর্ছনায়,
তোমার গানের কথায়,
কেটে গেল আমাদের এক কৈশোর 
কেটে গেল আমাদের এক যৌবন
শিখলাম ভালবাসা, বুঝলাম অবহেলা
প্রথম ভাললাগার ব্যর্থতা 
প্রথম প্রেমের কথা 
প্রথম প্রেমের সাফল্য 
সব পার করেছি তোমার কথায়।
প্রথম ব্যর্থতার গল্প
মুছে গেছে তোমার সুরের মূর্ছনায়।
যতবারই প্রেমে পড়েছি
তোমার গান শুনেছি।
যতবার ব্যর্থ হয়েছি
তোমার সুরে নিজেকে হারিয়ছি।
আজও পথের মাঝে থমকে গেলে মনে পড়ে
"বহুদূর যেতে হবে, এখনও পথের অনেক রয়েছে বাকী"
একাকী কত রাত কেটে গেছে, 
তোমার রুপালী গীটার আর ফেরারী মন নিয়ে।
ক্যাসেটের ফিতেতে শুনেছি তোমাকে,
পেয়েছি সিডিতে, সাথে নিয়ে চলেছি ওয়াকম্যানে
এমপিথ্রিতে ছিলে তুমি, আজ ইউটিউবেও অবেলাটা
কেটে যায় তোমার সাথে, এক বুক ভালবাসা দিয়ে চলে গেছ
শতশত অনুরাগী ফেলে, কালজয়ী তুমি একমাত্র
তুমিই শুধু তুমি, আজও তাই তোমার গান শুনি।


মারুফ হাসান 

০২/১১/২০২০






Friday, September 3, 2021

এখনও কি আগের মতই ভালবাস?

বয়স তো হল, ওগো শুনছ
এখনও কি আগের মতই ভালবাস?
তা কি হয় নাকি, এখনতো শুধু সংসার করি,
তোমার ছেলে মেয়ে পালি, 
তাদের সাথে সময় যায়, করে চ্যাঁচামেচি 
রাধুনী আমি
ছেলের চাই মুরগী
মেয়ে আমার মাছে ভাতে বাঙ্গালী 
কত কিছু রাধব আর আমি?
তুমিতো থাক অফিসে ঠান্ডা হাওয়ার মাঝে
বুঝবে কি করে উননের তাপ কততে উঠে? 
এর উপরে আছে ছেলে মেয়ের পড়া লেখা
একটা মাষ্টার তো দিতে পারবেনা
সেটাও তো আমি দেখি,
বছর ঘুরলে সবাই বলে পড়ালে কি? 
আর রেজাল্ট করল কি?
বাড়ি ঘর সব করে চক চক
কাপড় চোপড় করে ঝক ঝক।
তবুও আমি তো কিছুই করিনি
সবার কাছেই শুনি, আমি তো বাসায়ইতো থাকি
কামাই রুজি করি নাকি আমি?  
জ্বীন ভূত পালি, করে দেয় আমার কাজ সবই
আর আমি শুয়ে বসে দিন পার করি 
এর মাঝে ভালবাসা আবার বেঁচে থাকে নাকি?


মারুফ হাসান
০২/০ ৯/২১




Wednesday, August 18, 2021

হতভাগা আমি রাস্তা

আমি বাংলার রাস্তা,
করিতকর্মা কাজ আমার ষোলআনা 
বড় কাজ আমার রংবাজী দেখা
যখন তখন রাখি আমি সমাজের ময়লা
আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা
দোকানী ফেলে যা খুশি তা। 
আমি বাংলার রাস্তা
পুলিশের আছে আইনের ধারা 
মানুষ করে বাচার ধান্ধা
আইনের ফাক গলে বের হওয়া
গাড়ি চলে পথে উল্টা
মানুষ চলে সোজা
খানা খন্দে ভরা আমার গা 
তাইতো গাড়ি চলে ব্যাকা ত্যারা
যখন তখন লাগে ধাক্কা
সময় অসময় লাশ পরা
এইটাও ব্যাপার না 
ব্যাথা আর কান্না তো আমার না।
আমি বাংলার রাস্তা
অপেক্ষা আমার চির চেনা
জ্যামের নামে বাকে বাকে আসে সেই অপেক্ষা
চলতি পথে দেরী আর সয় না
অস্থিরতা প্রতি পদে সবার যখন তাড়াহুড়া
এরই মাঝে বেজে ওঠে বেসুরে শব্দের মালা
কান সবার জালাপালা, আমার নাই তাই রক্ষা।
আমি বাংলার রাস্তা
উন্নয়নের জোয়ারে ভাসিয়েছি গা
গায়ে তাই আমার অনেক ঘা
নিচে আছে শিরা উপশিরা
বইছে কালো রক্ত তাজা
বৃষ্টি হলে আমি ডুবি একা
পানি আর যায় না
ভাল মন্দ গালি গালাজ আছে যা
আমি যদিও শুনি না
দোষ কার তাই তো জানি না, 
আমি বাংলার রাস্তা।

মারুফ হাসান
১৭/০৮/২০২১




Tuesday, August 3, 2021

লোভী

মনে মনে বলি
লোভী নই আমি
কামাই রুজি যাই করি
হালাল হারাম বাছি
দান দখিনা করি
নিজের জন্যে প্রাসাদ গরি
সুখের আশায় নিজের মত সাজি
নিজেকে শুধু ভালবাসি
কাছে দূরে মরি মরি
কারো কথা ভাবিনি 
নিজের আখের আগে দেখি
তুমি মরলেই কি আর বাচলেই কি
আমি তো বুদ্ধির জোরে কামাই করি
ধ্যান জ্ঞান শুধু টাকা টাকা করি
জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে থেকেছি
বোকা বোকা গল্প বানিয়েছি
সকলকে ধোকা দিয়েছি
ঠকিয়েছি যাকে যেভাবে পারি
তাতে আবার পাপ হয় না-কি 
যাই বল আমি তো নই লোভী।

মারুফ হাসান
১০/০৬/২০২১



Tuesday, June 22, 2021

ফেইসবুকে

আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
সবাইকে দেখি গাড়ি বাড়ির ভীড়ে
আর আফসোস করি আমার হবে কবে
চলতি পথে চেনা অচেনার ভীড়ে
হিংসা হয় সবাইকে নিয়ে
পোষ্ট দেই খুঁজে খুঁজে 
অন্য সবাই যেন জ্বলে 
আমার সুখ দেখে
সুখী তো নই আমি যে
ঘুরতে যাই থাইল্যান্ড, সিঙ্গাপুরে
ছবি তুমি ক্যামেরা মোবাইলে 
পোস্ট দিব ভরে ভরে
শুধু তোমাদের দেখাতে
বউয়ের সাথে ঝগড়াঝাটি করে
খাইতে যাই রেস্টুরেন্টে 
ছবি দেই আপলোড করে
হিংসার আগুন তোমার ঘরে জ্বালাতে।
যাই হোক
আমি থাকি ফেইসবুকে 
সুখ দুঃখ মিলিয়ে
থাকি আমি আফসোস নিয়ে।

মারুফ হাসান
২২/০৬/২০২১







Saturday, June 12, 2021

সন্তান সুখ

স্বামী স্ত্রী, সুখে দুঃখে সঙ্গী 
এক সাথে চলে খুনসুটি 
জীবন চলার এক অনুভূতি 
দুইয়ে মিলে একটা পৃথিবী, 
সময়ের সাথে সাথে, বড় হতে চায় গন্ডি
একটা সন্তান যেন এখন অতি দরকারী।

পাওয়া, না পাওয়া
সবই, সবার অজানা
হয় সময়ে অথবা অসময়ে 
হতে পারে হারাতে 
দিয়েও, যদি সে যায় নিয়ে 
থাকতে হতে পারে স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে, 
সময়ের অপেক্ষাতে 
সবই যখন দয়ালের হাতে। 

মর্জি যদি না হয় তার
কত কবিরাজ, কত ডাক্তার 
মতামত দেয় যার যার।

যদি থাকে টাকা পয়সা 
দেশ বিদেশ বাদ যায় না
বাদ পড়ে না,  পীর ফকিরের আস্তানা 
ক্ষণিকের উত্তেজনা হয়ে যায় তিতা
যদি না আসে রহমতের মিঠা।

সন্তান যখন আসে না
সম্পর্কের বাধ যেন থাকে না।

সন্তান যখন আসে
সংসার আলো করে
জীবন যেন ভরে যায় সুখে। 

মারুফ হাসান
১২/০৬/২০২১ 






আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...