Sunday, April 12, 2020

টিকে থাক ঘরে


চলে যেতে হবে ধরনী ছেরে,
আজ নয়তো কালকে।
আজকে গেলে করোনাতে,
প্রাপ্তির খাতা শুন্য রয়ে যাবে।
টিকে থাক পড়ার টেবিলে 
কত কবি, কত লেখক
গেথেছেন কথা আর জ্ঞানের মালা
যপিলে মিলিবে শক্তি কিছুটা
যা দিয়া ভরা যাবে নিজের শুন্য খাতাটা।
টিকে থাক ঘরে
সম্পর্কের টানে
কথার মালাগেঁথে সম্পর্ককে
নিও ঠিক ঠাক করে
বাকীটা জীবন যেন
কাটে হেসে খেলে। 
টিকে থাক জায়নাযে
যিকিরে ফিকিরে
রবের দেখা মিলেও যেতেপারে।
টিকে থাক ঠাকুর ঘরে,
দেবতার পানে চেয়ে
দৈব বাণী কানে বাজতেও পারে। 
টিকে থাক ওই টিভিতে
তবুও বেচেতো থাকবে।
টিকে থাক কম্পিউটারে
গেমটা তো শেষ এর পথে,
বেচেতো থাকতে হবে। 

টিকে থাক খাটে,
না হয় যেতে হবে শশান ঘাটে,
কেউ যাবেনা সাথে,
টিকে থাক খাটে,
না হয় কেউ যাবেনা জানাযাতে,
আপনজন কেউ যাবেনা কান্ধা দিতে।

মারুফ হাসান
১২/০৪/২০২০

ভাললাগলে মতামত জানাতে ভুলবেন না

Saturday, April 11, 2020

বন্ধুত্ব




স্কুলের মাঠে, খেলার মাঠে,
বিতর্কের টেবিলে, পড়ার মোরের আড্ডায়,
পাঠশালা ফাকি দিয়ে,
চলে আড্ডা।

খেলার ছলে, চলে ফুটবল,
চলে ক্রিকেট, বম্বাষ্টীক আরো কত কি,
আর ছিল আড্ডা,
নিয়ে ছাতা মাথা,
শেষ যেন হয়না।

আড্ডায় আড্ডায় যায় দিন,
বিষয় তখন একটাই
মনে নেই ঐ যে নতুন ললনা
এলো হিসাবে ভাড়াটিয়া।

আকাশ কুসুম ভাবনা,
হয়ত ললনা, নয়ত খেলা
হোকনা সে তাশ
তবুওতো খেলা 
শুধু নেই চিন্তা নিয়ে পড়াশোনা।

জীবন ছিল, ছিলনা জীবিকা,
কাজ ছিল, ছিলনা অনুসূচী
ছিল বন্ধুত্ব, ছিলনা স্বার্থপরতা
তাইতো আজও মন চায় একবার
আর একবার
পাঠশালায় যাই, হারিয়ে যাই 
ঐ মাঠে যেখানে 
বন্ধুত্ব ছরিয়ে ছিটিয়ে আছে।  

আর আজ, 
জীবনের প্রান্তে সকালের শুরুতে
নাটকের মঞ্চে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
রাস্তার মোড়ে, বাজারের কেন্দ্রে,
বন্ধুর আড্ডায়, সিগারেটের নেশায়,
চাকরির ব্যাস্ততায়, সংসারের অভিনয়ে,
একা থাকার নিস্তব্ধতায়, ঘুরে ফিরে মনে পরে
সেই সেদিনের দিনলিপি যা ছেরে এসেছি
স্কুলের মাঠে, কলেজের ক্যান্টিনে।

ফরিদপুর জিলা স্কুল মাধ্যমিক ব্যাচ ১৯৯৭ এর সাবাই কে উৎসর্গ করলাম। 

মারুফ হাসান
১১/০৪/২০২০


Friday, April 10, 2020

আকাশ আর তুমি

নীলাভ সৌন্দর্যে সাজানো আকাশ
মেঘ তার বুকে আকেঁ  আল্পনা
বৃষ্টি ঝরে হয়ে কথা
সমুদ্র বুকে আকে আকাশের  প্রতিচ্ছবি।
রাতের আকাশে চাদ ঘুমায়
সাজিয়ে জোছনা।
দিনের আকাশে সূর্য ছড়ায়
সোনা রাঙ্গা রোদের ছটা।
দিনে রাতে রাশি রাশি তারা
আকাশের বুকে দিশেহারা।
কখন ও কালো মেঘে ছেয়ে যায়
আকাশ, মলিন করে তার  সৌন্দর্য
গম্ভীর হয় তার ভাব।

থেমে যায় ঝড়, মুছে যায় কালো মেঘ
আকাশ থাকে তার মত
বিলিয়ে যায় সৌন্দর্য।
হয়ত তোমার  মত।

মারুফ হাসান
১১/১২/২০১০





Thursday, April 9, 2020

সহধর্মিনী

চঞ্চলতা হতে পারে দুরন্ত যৌবনের গল্প,
নিঃসঙ্গতায় লেখা সেই যৌবনের গল্পে
কাছে আসা, পাশে থাকা মানেই হয়তো ভাললাগা
ভাললাগলেই ভালবাসা নয়, স্মৃতি মানেই অভিজ্ঞতা নয়,
যেখানে স্মৃতিতে যায় না হারানো,
ম্লান হয় না সময়, ঘড়ির কাটার টিকটিক,
আর হৃদয় স্পন্দন যেখানে থমকে যায়, সেখানে
শুধু তুমি এসে বদলে দিলে জীবনের গল্প, তখন
ভালবাসা ভাললাগা সব কিছু শুধু তোমাকে ঘিরে
আমৃত্যু শুধু তোমাকেই পাশে চাই
সংসারের কাজের ভীড়ে, অফিসের অবসরে
করতে চাই সমুদ্র স্নান তোমায় নিয়ে,
দেখতে চাই জোসনাস্নাত রাত হাতে হাত রেখে তোমার,
যেতে চাই পৃথিবীর শেষ পর্যন্ত শুধু তোমায় নিয়ে।
নতুন স্বপ্ন নতুন জীবন শুধু তোমায় ঘিরে।
এ শুধু ভালবাসা নয়, নয় শুধু বশ্যতা,
নয় শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক,
এ হচ্ছে এক অম্লান বন্ধুত্ব তোমার আর আমার।


মারুফ হাসান
০৭/১২/১৯

Wednesday, April 8, 2020

আমি এবং আমার ভুল

আমি কোন লেখক নই। সাংবাদিক ও নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আসে তা দেখি আর ভাবি। এখন করোনা মোকাবেলার সময় স্বাস্থ্য মন্ত্রী এবং মেমবার বা অনেক গণপ্রতিনিধি এবং ডাক্তার  দের নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা মুসলিম হিসাবেও আমাদের বিশ্বাস আর দৈন্দিক কাজের নীতি এক নয়। তৈরি পোষাক খাতের মালিক এবং শ্রমিক নিয়েও অনেক সমস্যা।  আমাদের সবার আগে মেনে নেওয়া উচিৎ আমরা সমাজিক এবং অর্থনৈতিক ভাবে বর্তমান বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেক শক্তিশালী নয়।  

স্বাস্থ্য মন্ত্রী মহাদয়কে সবাই অনেক প্রশ্ন করছি এবং তিনি হতবুদ্ধিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন। একবার ভাবুনতো তার পদমর্যাদায় থেকে ভুল করলে তার কাছে কেমন লাগতে পারে। ভুল ধরা বা সমস্যা খুজে বের করা আমাদের কে সমাধান থেকে দূরে নিয়ে যায়। সমস্যা কোন সমস্যা নয়, যেখনে সমাধান খুজে বের করাই বড় সমস্যা। 

অনেকে লিখছেন চালচোর সর্ম্পকে। তাদের ছবিও দিয়েছেন অনেকে। আমার প্রশ্ন হচ্ছে চাল চুরির কারণে কি সে পদচ্যুত হয়েছেন? যদি না হন তবে আমি ঐ ব্যক্তিকে অনুরোধ করব যিনি চাল চোর সনাক্ত করেছেন, দয়া করে চাল চোরদের পরিচয় গোপন রেখে একবার সুযোগদিন ভাল হওয়ার। তাতে গনপ্রতিনীধি হিসাবে হয়ত তিনি নিজের ভুল বুঝতে পারবেন এবং তিনি যদি ভাল হয়ে যান তবে তাকে দেখে অনেক সাধারণ মানুষ অনুপ্রানিত হতে পারে গণপ্রতিনীধি হবার। এখনে শ্রদ্ধার পাত্র হওয়া খুব প্রয়োজন।

এবার আসি ডাক্তারদের কথায়। মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবেন। আমি সাধুবাদ জানাই এমন কথাকে। এই মহামারীর সময় কোন দেশের ডাক্তার আমাদের দেশে চাকরী করতে আসবে আমি জানি না। উচ্চ পদস্থ মানুষদের যারা তথ্য দিয়ে থাকেন, অনেক সময় নিজের অবস্থান ঠিক রাখতে তারা তথ্য পরিবর্তন পরিবর্ধন করে দিয়ে থাকেন। মনোবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী শাস্তির তুলনায় প্রনোদণা মানুষকে বেশী শক্তি যোগায়। এখন পুরোবিশ্ব ডাক্তারদের দিকে তাকিয়ে আছে। আর আমরা তাদের দোষ ধরতেছি। পারিবারিক ভাবে চিন্তা করুন তো, যদি কেউ দপ্তরিক কাজে এই সময় দেশের বাইরে যাইতে চায়, তার পরিবারের কেউ কি যাইতে উৎসাহ দিবে। বা কোন যুদ্ধ সেনা, যদি অস্ত্র ছাড়া যুদ্ধে যেতে চায় তার পরিবার কি তাকে একবারও বাধা দিবে না। দিন শেষে ডাক্তাররাও আমার আপনার মত মানুষ। আধ্যাত্মিক নেতারা তাদের অনুসারীদের দিয়ে অনেক কাজ করান কিন্তু বিনিময় কি অনেক কিছু দেন না, শুধু কিছু কথা বা অনুপ্রেরণা দিয়ে থাকেন।

এখন আসেন তৈরি পোষাক খাতের কথা বলতে চাই। আমাদের দেশে শ্রমিক সহজলভ্য এবং সুলভ, এটা আমরা সবাই জানি। আমরা যারা এই খাতে কাজ করি বা করেছি তারা জানি আমরা প্রতিদিন কত মিথ্যা কথা বলি বা কাগজ বানাই, ক্রেতাদের দেখাবার জন্যে। আমরা শুধু দেখাই শ্রমিক অনেক মুল্যবান। নিশ্চই আমার মত কোন কর্মকর্তা তার মালিকে বুঝিয়ে ছিল, কিছু না করেও আইনের (Compliance) অনুবর্তিতা সম্ভব। যেখানে ঐ কর্মকর্তা নিজের কথা চিন্তা করছিল যার ফলে আজকে আমরাও অনেক পিছনে পড়ে আছি। শ্রমিক মুল্যবান আমি বুঝাইতে পারিনাই। এই ব্যর্থতা আমার। 

সবশেষে তৈরি পোষাক খাতের মালিকদের ব্যপারে কিছু কথা বলতে চাই। তারা অনেক চিন্তা করে ব্যবসায় আসছে। আমাদের সরকারও তাদের অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করে। আমাদের সরকার অনেক ভাল শুধু মাত্র ব্যবসাহীদের জন্য। সরকার সবসময় ব্যবসাহীদের অনুকুল অর্থনৈতিক ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করে। অনেক খাতে বিদেশী ব্যবসাহীকে বা বিদেশী পণ্য আমদানীকে নিরুসাহিত করা হয় যেন দেশী ব্যবসাহীরা ভাল করতে পারে। এমতাবস্থায় ব্যবসাহিরা শুধু ব্যবসা শিক্ষতে পাড়ে, শিক্ষতে পারে না ব্যবসাহী হিসাবে মনবতা, নৈতিকতা, সততা এবং এমন আরো অনেক কিছু যা অর্থের চেয়েও অনেক দামী। যা জাননে সমাজ অনেক শক্তিশালী হত।  

আমি অনেক ছোট্ট একজন মানুষ যদি আমার মতামত গুলো ভুল হয় আশাকরি ক্ষমা করবেন। বানান ভুলের জন্য ক্ষমা প্রার্থী। 

পুরুষ

সাত সমুদ্র, তের নদী 
এক নিঃশ্বাসে করে পার 
নিয়ে এক বুক আশা
চোখের জলে ভেসে
বিষাদ সিন্ধু পার করে
হাসিমাখা একখানি মুখের সন্ধানে।

সামান্য উপর্জনে উজার সারাদিন  
রাতের নিস্তব্ধতায় মায়াময় চোখের ভাষায় হারাবে বলে।
হাসি মুখে বাকরুদ্ধ হয়ে অপেক্ষায় 
ভালবাসা যেন থাকে ভরা ভালবাসায় ।

নিজেকে নিংরে সবটুকু সুখ উজার করে 
ছলনাময়ীর হাসিতে বিশ্বাসের খোঁজে
শুধু একটু ভালবাসার আশায়
প্রেম খুঁজে মরে, দুদন্ড শান্তির জন্যে।

নাটোরের বনলতা নয়, কোন রাজকন্যা নয়,
নয় কোন শক্তি সেনা, নয় সেরা রাধুনী,
নয় সে বিশ্বসুন্দরী 
গাত্রবর্ণের রঙে আকা নয়,
নয় শুধু প্রেয়সী, নয় শুধু গৃহিণী, নয় শুধু বন্ধু  
এমন একজন মহীয়সী নারী
যার বিশ্বাস, ভালবাসা আর অনুপ্রেওরনা
 পুরুষকে দিয়েছে পরিপূর্ণতা।

মারুফ হাসান
০৭-০৪-২০২০
ভাল লাগলে নিচে মতামত দিন

Monday, April 6, 2020

পূ্র্ণতা

বৃষ্টি মেঘ এর ছায়া হলে,
চন্দ্র সৃযের ছায়া হলে,
তুমি আমার ছায়া।
নদীর পূ্র্ণতা হয় সমুদ্র,
কুরির পূণ রূপ হয় ফুল
তোমার আমার পূর্ণতা আমাতে।
আকাশ হয় মেঘ এর আধার,
পাহার হয় ঝরনার আধার
তবে তুমি আমার আধার।
বেদনার রঙ যদি হয় নীল
কান্নার রঙ যদি হয় জল
তবে তুমি আমার রঙ।
আশা নিয়ে হয় ভালবাসা
ভালবাসা নিয়ে হয় জীবন
তাই তোমায় নিয়ে আমি।
কথা দিয়ে হয় বন্ধুত্ত
বন্ধুত্ত দিয়ে হয় সম্পকের শুরু
তোমায় নিয়ে তাই জীবন হল শুরু।

মারুফ হাসান
১০/১২/২০১০

Sunday, April 5, 2020

অনুপ্রেরণা


অনুপ্রেরণা


জীবনের পথে, বাকে বাকে
ঝাকে ঝাকে ফাঁদ পাতা আছে 
সফলতাকে অন্তরাল করে।

তারই মাঝে নিজে নিজে 
মনে মনে ভাবি সামনে
কিভাবে যাবো?  

শুধু মনে রেখ
পিছিয়ে পরতে পার,
শুধু ভয় পেওনা,
দুর্বল হয়ে যেতে পার,
ভেঙ্গে পড় না।

শুধু মনে রেখ, 
শক্তি ফুরিয়ে যেতে পারে
পথ নয়, ধৈর্য নয়  
দিশা হারিয়ে যেতে পারে
দিশারী নয়
সব পাওয়া মানেই
জয় নয়
চুপ থাকা মানেই 
মেনে নেওয়া নয়,
ঠকে যাওয়া মানেই 
শেষ হওয়া নয়,
সবল হওয়া মানেই
ভাগ্যসুপ্রসন্ন নয়
সব পরাজয় ব্যর্থতা নয়
নয় সব জয় যেমন বিজয়।

ব্যর্থতা হতে নিও শিক্ষা 
প্রতিদ্বন্দ্বী হতে নিও শক্তি
বন্ধু হতে নিও প্রেরণা
শুধু নিজেকে জাগিয়ে রেখ
জ্ঞানের অনুবলে, তবেই 
তুমি অদম্য, তুমি শ্রেষ্ট
তুমি লক্ষ ভ্রষ্টা 
তবেই তুমিই বিজয়ী, সফলতার মুর্তি।
শেষ হাসি তোমারই।

মারুফ হাসান 
০৫/০৪/২০২০

যদি ভাল লাগে নীচে মতামত দিন 

Friday, April 3, 2020

করোনার পরে আমাদের কি করা উচিৎ

করোনা আজীবন থাকবে না। রমজান মাস রহমতের মাস। রহমত আর গজব এক সাথে চলতে পারে না। আমরা মুসলমান হিসাবে আশা করতে পারি আল্লাহ পৃথিবীবাসীদের মাফ করে দিবেন ইনশাল্লাহ। করোনা পরবর্তী সময়ে আমাদের কি করা উচিৎ। কবির ভাষায় বলা যায়ঃ

যা কর তা করোনা,
তবেই হবে না করোনা। 

সমাজের উপর পরবর্তী সময়ে অর্থনীতির উপর চাপ বারবে। অর্থনীতিবীদরা বলবেন কি কি হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি কি কি করা যেতে পারে।
০১. অনেকে বলছেন বাড়িভাড়া মওকুফ করতে। আমিও ভাড়া থাকি। এমন অবস্থায় আমি এবং আমার মত অনেকে বেতন পাবেন। সুতরাং আমাদের ভাড়া দেওয়া উচিৎ। আর ভাড়া মওকুফ করা উচিৎ তাদের যারা ছোট্ট দোকানদার, ছোট্ট ব্যবসাহী। তাদের দোকান ভাড়া এবং বাড়ি ভাড়া মওকুফ করা উচিৎ। যদি সম্ভব হয় তাদের এক বা দুই বছর কর মুক্তি দেওয়া উচিৎ। 
০২. অনেক বাড়িওয়ালার আর কোন আয় নেই। হয়ত সামান্য বাড়ি ভাড়ার টাকায় তা সংসার চলে নিম্নমধ্যবিত্ত পরিবার। তাদের ভাড়াটিয়ারাও নিম্নআয়ের মানুষ। এদের অনুদান দেওয়া যেতে পারে।
০৩. নতুন বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে। যা অর্থনীতির জন্য অনেক বেশি ক্ষতি কর হবে। এই অবস্থায় আমাদের নতুন বিনিয়োগকরীদের উৎসাহীত করা উচিৎ। তাদের উৎসাহিত করার জন্য কিছু সুবিধা দেওয়া যেতে পারে যেমনঃ ঋণ দেওয়া, কর মুক্তি দেওয়া, বিনামুল্যে মেধা সম্পত্তি অধিকার দেওয়া ইত্যাদি। 
০৪. অর্থনীতিকে বাচানোর জন্যে তিনটা জিনিষ প্রয়োজন। একঃ খরচ বাড়ান, দুইঃ রপ্তানী বাড়ান এবং তিনঃ আন্তর্জাতিক পর্যটক বাড়ানো। কিন্তু ঐসময় কি এর কোনটা বাড়ান সম্ভব? সময়টাতে অন্তর্জাতিক মন্দা চলবে। সব সম্ভব কিন্তু চিন্তা করতে হবে কিভাবে সম্ভব। আসেন আমরা সবাই চিন্তা করি এবং নীচে মতামত প্রদান করি।  
০৫. বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ পরিবার কেন্দ্রিক চিন্তা করে। নিজের জন্য কিছু করতে চায় না আগে পরিবারের জন্য করতে চায়। এই ক্ষেত্রে আমাদের এই পারিবারিক চিন্তাটাকে দেশ কেন্দ্রিক করা প্রয়োজন।
সফলতা আসবেই ইনশাল্লাহ। 

Thursday, April 2, 2020

Future of Youth-1

Bangladesh has long history about youth. Every youth is a power house of the country. Many times, they change political conditions from 1952 to 2000. In 2018, there was a road blocks due to road accident. By the way, past is not my today's topic. I would like to talk about youth future. 

National future is on youth's hand. Before few days I read a survey from Prothom Alo newspaper regarding youth mental condition in 2019. The study says about 74.5 percent of the youth are concern about their future. In 2017, the percentage was 63.1. It is significantly increasing. I have some very own feeling about the issue which I would like to share in below:
01. Our education system provide knowledge about ingredients but not guide about recipe.
02. Opportunities of practical knowledge is very low.
03. Every family wants govt. officer.
04. Society does not encourage about entrepreneurship.
05. We are not enough confident to search desk job in abroad.
06. No innovation.
07. No proper use of intellectual property rights or copyright law.
08. Busy with imitating others.
09. We don’t read global bestselling books about business.
10. We utilize our valuable time on social media.

Lots of reasons may not listed. The most important reason is lack of guideline. Society does not able to create lighthouse.

If we want to change our future, we need to change our thoughts. We have a glorious past which have nothing to do with our future. South Asian history about British colonial period says cruelty of British to our people and land. Do you think British people don’t read the history? They must read the history but not shameful about their past. Their shameful past creates their glorious present.

So we need to be prepare for next. But how? please comments.

Special Thanks to 
Prothom Alo for the survey. For more details please click here.

আমি কাপুরুষ

আমি কাপুরুষ চুপ থেকে হারিয়েছি ভাষা ভুলে গেছি কলম ধরা কন্ঠে আমার জমেছে ধুলা জীবনের আয়নাতে আজ হাত আমার বাধা সংসারের পাথরে আটকে গেছে পা এখন আর...